Sunday, July 26, 2026
HomeScrollকবে থেকে শুরু হচ্ছে IPL? শেষ হবে কবে?
IPL 2026

কবে থেকে শুরু হচ্ছে IPL? শেষ হবে কবে?

এমনটাই ঘোষণা করেছে সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস

ওয়েব ডেস্ক : কবে শুরু হবে ইন্ডিয়ান প্রেমিয়ার লিগ বা আইপিএল (IPL)? তা নিয়ে জোর জল্পনা চলছিল। এবার জানা গেল, চলতি বছরে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৮ মার্চ থেকে। ফাইনাল হবে ৩১ মে। রবিবার এমনটাই ঘোষণা করেছে সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস (Star Sports)। আর এই ঘোষণা করা হল টি২০ বিশ্বকাপের ফাইনালের দিন। যেখানে মুখোমুখে হয়েছে ভারত ও নিউজিল্যান্ড।

মূলত, এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল ২৬ মার্চ। কিন্তু তা পিছিয়ে যায়। ফলে টি২০ বিশ্বকাপের ঠিক ২০ দিন পর শুরু হবে এই জনপ্রিয় টুর্নামেন্ট। তবে বিসিসিআইয়ের তরফে এখনও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি। জানা যাচ্ছে, এই টুর্নামেন্টের ফাইনাল হবে চিন্নাস্বামীতে (Chinnaswamy Stadium)। এছাড়া প্লে-অফের একটি ম্যাচও হবে। মূলত, গত মরশুমে জয়ী হয়েছিল আরসিবি (RCB)। এর পর সেলিব্রেশনের পর পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১১ জনের। তার পর থেকে চিন্নাস্বামীতে খেলা হয়নি। কিন্তু বহু দিন পর ফের ম্যাচ পেতে চলেছ বেঙ্গালুরুর এই স্টেডিয়াম।

আরও খবর : ফাইনালে ‘সেফ স্কোর’ কত হতে পারে? কী বলছে আহমেদাবাদের পরিসংখ্যান? দেখে নিন

আরসিবির সিদ্ধান্ত অনুযায়ী, আইপিএল (IPL)-এর ৭ টি হোম ম্যাচের মধ্যে পাঁচটি ঘরের মাঠেই খেলবে আরসিবি। বাকি দু’টি ম্যাচ খেলবে ছত্তিশগড়ের বীর বাহাদুর সিং স্টেডিয়ামে। কিন্তু এই বড় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ কাদের মধ্যে হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

মূলত, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরিতে রাজ্যে রয়েছে ভোট। আর বাংলা থেকে কেকেআর ও তামিলনাড়ু থেকে চেন্নাই আইপিএল খেলবে। সেই কারণেই পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করতে দেরি করছে বিসিসিআই। তবে মনে করা হচ্ছে, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হতে পারে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99