Friday, March 27, 2026
HomeBig newsরাফালের সাফল্যের পর বড় প্রতিরক্ষা চুক্তির পথে নয়াদিল্লি!
Indian Army

রাফালের সাফল্যের পর বড় প্রতিরক্ষা চুক্তির পথে নয়াদিল্লি!

এই চুক্তির মূল্য ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩,২০০ কোটি টাকা!

ওয়েব ডেস্ক : ভারত (India) ও ফ্রান্সের (France) মধ্যে নতুন এক বড় প্রতিরক্ষা চুক্তি কার্যত চূড়ান্ত হওয়ার পথে। ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) জন্য উল্লেখযোগ্য স্ক্যাল্প ক্রুজ মিসাইল (SCALP cruise missile) কেনার বিষয়ে দু’দেশের মধ্যে আলোচনা এখন শেষ পর্যায়ে বলে প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই এই চুক্তিতে সিলমোহর পড়তে পারে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, প্রায় ৩০০ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩,২০০ কোটি টাকা) মূল্যের এই চুক্তি নিয়ে দু’দেশের মধ্যে বৈঠক চলছে। ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) তরফে বড় পরিসরে স্ক্যাল্প মিসাইল অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। গত বছর ‘অপারেশন সিন্দুর’-এ স্ক্যাল্প ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা বায়ুসেনার আস্থা আরও বাড়িয়েছে। রাফাল যুদ্ধবিমান থেকে উৎক্ষেপিত এই ক্রুজ মিসাইল ব্যবহার করে পাকিস্তানের জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তৈবা’র জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছিল। পাশাপাশি ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছিল।

আরও খবর : পরিত্যক্ত গাড়ি সার্চ করতেই চমকে উঠল পুলিশ! চাঞ্চল্য দিল্লিতে

স্ক্যাল্প মিসাইল (SCALP cruise missile) বর্তমানে রাফাল যুদ্ধবিমানের অস্ত্রভাণ্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতেও রাফাল স্কোয়াড্রনের সঙ্গে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার চালিয়ে যেতে চায় বায়ুসেনা। একই সঙ্গে রাফালের জন্য বড় সংখ্যায় মিটিওর এয়ার-টু-এয়ার মিসাইল কেনার প্রক্রিয়াও চলছে। এই মিসাইলগুলি নৌবাহিনীর জন্য কেনা ২৬টি রাফাল মেরিন যুদ্ধবিমানেও সংযুক্ত করা হবে, যেগুলি আগামী তিন থেকে চার বছরের মধ্যে পরিষেবায় আসার কথা।

অন্য দিকে সূত্রের খবর, অপারেশন সিন্দুরে রাফালের পারফরম্যান্স এবং বর্তমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনাও করছে ভারত। খুব শীঘ্রই প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদে (ডিএসি) এই প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। সব পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী এক থেকে দেড় দশকের মধ্যে ভারতীয় বায়ুসেনার বহরে রাফালের সংখ্যা প্রায় ২০০ ছুঁতে পারে। সে ক্ষেত্রে বায়ুসেনার মূল শক্তির স্তম্ভ হয়ে উঠবে ফরাসি এই যুদ্ধবিমানই।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto