Saturday, June 27, 2026
HomeScrollপরিত্যক্ত গাড়ি সার্চ করতেই চমকে উঠল পুলিশ! চাঞ্চল্য দিল্লিতে
Delhi

পরিত্যক্ত গাড়ি সার্চ করতেই চমকে উঠল পুলিশ! চাঞ্চল্য দিল্লিতে

এই ঘটনায় আতঙ্ক ছড়াল রাজধানীতে

ওয়েব ডেস্ক : দিল্লিতে (Delhi) চাঞ্চল্যকর ঘটনা। পীরাগড়ি উড়ালপুলে দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত গাড়ির (Car) ভিতর থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার হল। এই ঘটনায় আতঙ্ক ছড়াল রাজধানীতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Police) ও ফরেনসিক দল। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর।

পুলিশ (Police) সূত্রে খবর, মৃতদের মধ্যে দু’জন পুরুষ এবং এক জন মহিলা। দু’জনের বয়স আনুমানিক ৪০ বছরের কাছাকাছি, অন্য জনের বয়স প্রায় ৬০ বছর বলে অনুমান। একটি সাদা রঙের একটি গাড়ির ভিতর থেকেই দেহগুলি উদ্ধার করা হয়। তদন্তে প্রাথমিক অনুমান, কোনও বিষাক্ত পদার্থ সেবনের ফলেই তিন জনের মৃত্যু হয়েছে। গাড়ির ভিতরে লুটপাট বা জোরজবরদস্তির কোনও চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ফলে খুনের সম্ভাবনা আপাতত কম বলেই মনে করছেন তদন্তকারীরা।

আরও খবর : শিশুকে ধর্ষণ করে খুন! রণক্ষেত্র বিহারের দ্বারভাঙা

দিল্লি (Delhi) পুলিশের ডেপুটি কমিশনার সচিন শর্মা বলেন, ঘটনায় তিন জনকেই শনাক্ত করা হয়েছে। মনে করা হচ্ছে, কোনও পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে তাঁরা তা সেবন করেছিলেন। তবে এর পিছনের কারণ এখনও স্পষ্ট নয়।

অন্যদিকে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে গাড়িটির মালিকানা, মৃতদের পারস্পরিক সম্পর্ক এবং ঘটনার আগে কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ফরেনসিক পরীক্ষার রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে বলে আশা তদন্তকারীদের।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO