Tuesday, March 17, 2026
HomeScrollশিশুকে ধর্ষণ করে খুন! রণক্ষেত্র বিহারের দ্বারভাঙা
Bihar

শিশুকে ধর্ষণ করে খুন! রণক্ষেত্র বিহারের দ্বারভাঙা

পুলিশের উপর হামলা বিক্ষোভকারীদের, দফায় দফায় সংঘর্ষ

ওয়েবডেস্ক- রবিবাসরীয় সকালে এক শিশুকে (Child) ধর্ষণ (Rape) ও খুনের (Murder) ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল বিহারে (Bihar) দ্বারভাঙা জেলা (Darbhanga District) । এদিন সকালে শিশুটির দেহ একটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। তার পরেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। শনিবার রাত থেকেই নিখোঁজ ছিল শিশুটি।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে উত্তাল হয় পরিবেশ। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করতেই রণচণ্ডী মূর্তি ধারণ করে উত্তেজিত জনগন। গ্রামবাসীরা পুলিশের উপর হামলার চেষ্টা করে। পাল্টা লাঠি চালায় পুলিশ। ফলে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় দ্বারভাঙা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্ধ্যাবেলায় বাড়ির সামনে অপর দুই সঙ্গীর সঙ্গে খেলা করছিল। তার পর থেকেই তার আর কোনও খোঁজ নেই। গোটা রাত ধরেই শিশুটির খোঁজে তল্লাশি চালানো হয়। এর পরে রবিবার সকালেই গ্রামের এক পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখা যায়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, অভিযুক্ত ব্যক্তি শিশুকে অপহরণ করে নিয়ে যায়। তার সঙ্গে থাকা অপর দুই শিশুকেও অপহরণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা কোনও রকমে পালিয়ে গিয়ে বিষয়টি বাড়িতে জানায়।

আরও পড়ুন- গড়চিরোলিতে মেগা অপারেশন! টানা ৩ দিনে নিহত ৭ মাওবাদী

পুলিশকে ওই দুই শিশু জানিয়েছে, তারা অভিযুক্তকে চেনে। এর পরে পুলিশ তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে।  তার পরই তাঁর বাড়িতে গিয়ে গ্রেফতার করে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন,  অভিযুক্তের জামায় রক্তের দাগ মিলেছে। সেই রক্ত শিশুটির কিনা তা পরীক্ষা করে দেখা হবে। পরিবারের দাবি, শিশুটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। শিশুর দেহে আঘাতের চিহ্ন মিলেছে। তবে ধর্ষণ কিনা এখনও স্পষ্ট নয়, রিপোর্ট হাতে আসার পর সব স্পষ্ট হবে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88