Thursday, July 2, 2026
HomeBig newsচরম উত্তেজনা ছড়াল দিল্লির একাধিক স্কুলে! কী হল?
Delhi

চরম উত্তেজনা ছড়াল দিল্লির একাধিক স্কুলে! কী হল?

স্কুলগুলিতে গিয়ে পৌঁছাল পুলিশ, দমকলের কর্মীরা

ওয়েব ডেস্ক : সোমবার সকাল শুরু হতেই চরম উত্তেজনা ছড়াল দিল্লির (Delhi) একাধিক স্কুলে (Schools)। ন’টি স্কুলে বোমা রাখা হয়েছে, এমন হুমকি বার্তা দেওয়া হয়। এই ঘটনার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিশ (Police)। এর পরেই স্কুলগুলিতে গিয়ে পৌঁছাল পুলিশ, দমকল এবং বম্ব স্কোয়াড।

পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে আটটা থেকে ন’টার মধ্যে একের পর এক স্কুলে বোমাতঙ্কের হুমকি আসে। কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি স্কুল চত্বর খালি করে দেওয়া হয়। পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। শুরু হয় চিরুনি তল্লাশি। সম্প্রতি মহানগরীগুলিতে একের পর এক ভুয়ো বোমা-হুমকির ঘটনা যেন রুটিনে পরিণত হয়েছে। তার জেরে বারবার বিপাকে পড়ছে প্রশাসন, আতঙ্কে ভুগছেন অভিভাবকরাও।

আরও খবর : পরিত্যক্ত গাড়ি সার্চ করতেই চমকে উঠল পুলিশ! চাঞ্চল্য দিল্লিতে

এর আগেও ২৯ জানুয়ারি সকালে ই-মেলের মাধ্যমে বোমা-হুমকি পেয়েছিল দিল্লির (Delhi) পাঁচটি স্কুল। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়েও শেষ পর্যন্ত কিছুই মেলেনি। সেগুলি ভুয়ো বলেই ঘোষণা করে পুলিশ। তারও একদিন আগে, ২৮ জানুয়ারি, দ্বারকা আদালত চত্বরেও বোমা রাখা হয়েছে বলে হুমকি আসে। সেখানেও দীর্ঘ তল্লাশির পর আতঙ্কের কোনও ভিত্তি মেলেনি।

দিল্লি পুলিশের (Delhi Police) বক্তব্য, বারবার এ ধরণের ভুয়ো হুমকি কারা দিচ্ছে, তার উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে। দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে প্রশাসন। তবে এদিনের ঘটনা নিয়ে তাব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে দিল্লিতে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO