Monday, March 30, 2026
HomeScrollলোকসভায় অগ্নিশর্মা রাহুল, ঝাঁঝালো ভাষণে কেন্দ্রে তোপ কংগ্রেস সাংসদের
Rahul Gandhi

লোকসভায় অগ্নিশর্মা রাহুল, ঝাঁঝালো ভাষণে কেন্দ্রে তোপ কংগ্রেস সাংসদের

'ভারতকে বিক্রি করতে লজ্জা লাগল না?' মোদিকে প্রশ্ন রাহুলের

নয়াদিল্লি: আমেরিকার সঙ্গে ভারতের চুক্তি নিয়ে সংসদে কেন্দ্রকে জোরালো আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বলেন, ‘এই চুক্তিতে কী ঘটেছে? এবার আমেরিকা ঠিক করে দেবে ভারত কোথা থেকে তেল কিনবে।’ রাহুলের মুখে এ-ও শোনা যায়, ‘ভারতমাতাকে বিক্রি করতে লজ্জা করল না প্রধানমন্ত্রীর?’ তাঁর এই মন্তব্যেও হট্টোগোল বেঁধে যায় সংসদের নিম্নকক্ষে। আমেরিকার সঙ্গে ভারতের ট্রেড ডিল নিয়ে মোদিকে রাহুলের প্রশ্ন ‘ভারতকে বিক্রি করতে লজ্জা লাগল না?’

সংসদে বাজেট নিয়ে আলোচনা চলছে। বিরোধীদলের নেতা রাহুল গান্ধী লোকসভায় বাজেট (Parliament Budget Session 2026) নিয়ে তার মতামত জানাচ্ছেন। বিরোধী নেতা রাহুল গান্ধী বুধবার বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ‘যুদ্ধের যুগ শেষ’বলেছেন তা ভুল। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে গান্ধী যুক্তি দিয়েছিলেন, বিশ্বব্যাপী সংঘাত এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা অন্য কিছুর দিকে ইঙ্গিত করে। রাহুল গান্ধী বলেন, ‘কেন অনিল আম্বানি জেলে নেই? তিনি জেলে নেই কারণ তাঁর নাম এপস্টিন ফাইলসে আছে। হরদীপ পুরী তাকে এপস্টিনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।’

আরও পড়ুন: BJP-র এই ডবল ইঞ্জিন চলছে ট্রিপল ট্যাক্স-এ, কটাক্ষ অভিষেকের

এদিন ভারতের তেল কেনার প্রসঙ্গে কেন্দ্রকে আক্রমণ করে রাহুল বলেন, এখন আমেরিকা কি সিদ্ধান্ত নেবে যে আমরা কোথা থেকে তেল কিনব? পরাশক্তির যুগ শেষ হয়ে গেছে। আমেরিকা যদি বলে যে এখান থেকে তেল কিনতে পারবে না, তার অর্থ হল জ্বালানি খাতকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমেরিকা যদি শুল্ক বাড়ায়, তার অর্থ হল অর্থ খাতকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সরকারের লজ্জিত হওয়া উচিত।রাহুল গান্ধী বলেন, এআই একটি বিপজ্জনক বিশ্বকে প্রকাশ করছে। ভারতের ১৪০ কোটি মানুষ একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। শক্তিকেও অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাজেটে এই প্রয়োজনীয় বিষয়গুলির জন্য কোনও ব্যবস্থা নেই। বাজেটে ডেটা সম্পর্কিত কোনও বিষয় নেই।

রাহুল গান্ধী বলেন,’এই বাণিজ্য চুক্তিতে ভারতীয় পণ্যের উপর গড় শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে। ইতিমধ্যে, আমেরিকান আমদানির উপর শুল্ক শূন্যে নামিয়ে আনা হয়েছে। ভারতীয় কৃষকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই চুক্তিতে ভারতকে বিক্রি করে দেওয়া হয়েছে। আমেরিকা বাংলাদেশি পোশাকের উপর শুল্ক শূন্যে নামিয়ে এনেছে।’প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল গান্ধী এদিন বলেন, ‘ননসেন্সের মতো কথা বলতে লজ্জা করে না প্রধানমন্ত্রীর? ভারতমাতাকে বিক্রি করে দিচ্ছেন, লজ্জা করে না প্রধানমন্ত্রীর? আমেরিকার লঙ্গে বাণিজ্য চুক্তিকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে ফেলেছেন তিনি।পাল্টা কিরেণ রিজিজু বলেন, ‘সংসদের কোনও সদস্য সম্পর্কে কোনও অভিযোগ তোলার আগে তা প্রমাণ করতে হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে এরকম অভিযোগ আনছেন আপনি, ননসেন্সের মতো শব্দপ্রয়োগ করছেন, তাতে আমরা তীব্র আপত্তি জানাচ্ছি।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot