Saturday, March 14, 2026
Homeপ্রতিবেশীকে পোষ্যের কামড়, মালিকের চার মাসের কারাবাস!

প্রতিবেশীকে পোষ্যের কামড়, মালিকের চার মাসের কারাবাস!

ওয়েব ডেস্ক: প্রতিবেশীকে কামড়ে দিল পোষ্য কুকুর (Pet Dog)। সেই কুকুরের মালিককে চারমাসের কারাদণ্ড দিল আদালত। এই ঘটনা মুম্বইয়ের (Mumbai) ওরলি এলাকার। ওরলির (Worli) আলফা আবাসনের মধ্যে কুকুরটিকে বারংবার সামলানোর অনুরোধ করলেও পোষ্যের মালিক সে কথায় কর্ণপাত করেননি বলে অভিযোগ করেন কামড় খাওয়া ব্যক্তি।

ক্ষতিগ্রস্ত এবং তাঁর দেড় বছরের সন্তান আগে থেকেই লিফটের মধ্যে ছিলেন। পোষ্যটি (হাস্কি প্রজাতির) না চাইলেও তার মালিক জোর করে তাকে লিফটের মধ্যে টেনে তোলেন। যে দৃশ্য সিসিটিভি ফুটেছে দৃশ্যমান। বোঝাই যাচ্ছে, নিজের পোষ্যের প্রতি তার মালিক যথেষ্ট সহানুভূতিশীল নন। কুকুরটির রাগত শরীরী ভাষা দেখেই ক্ষতিগ্রস্ত বারংবার তাকে সামলানোর অনুরোধ করেন।

আরও পড়ুন: রামকে নিয়ে মন্তব্যে রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ

লিফট সাধারণভাবে মানুষের ব্যবহারের জন্য। এমন এক পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সারমেয়টির হামলার শিকার হন। ফলে পোষ্য মালিকের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট এবং প্রমাণিত, মন্তব্য প্রথম শ্রেণির এক বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সুহাস বিজয় ভোঁসলের।

ইচ্ছাকৃতভাবে আঘাত, পশুকে নিয়ে দায়সারা আচরণ এবং ফৌজদারি অপরাধের মানসিকতার অভিযোগ দায়ের হয় ওরলি থানায়। সিসিটিভি ফুটেজ, সাক্ষীর বয়ান এবং মেডিক্যাল রিপোর্ট সূত্রে অভিযোগ প্রমাণিত। যদিও ফৌজদারি অপরাধের মানসিকতা সম্পর্কিত অভিযোগ বাতিল। চার মাসের সশ্রম কারাদণ্ড সহ ৪০০০ টাকা জরিমানা হয়েছে পোষ্যের মালিকের। জরিমানা না দিলে ১৫ দিনের অতিরিক্ত কারাবাস।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked