Thursday, June 18, 2026
Homeকর্নাটকে নিষিদ্ধ কমল হাসানের ছবি !

কর্নাটকে নিষিদ্ধ কমল হাসানের ছবি !

ওয়েব ডেস্ক: দক্ষিণী সিনে-দুনিয়াতে যথেষ্ট বিতর্কে পড়েছে কমল হাসানের(Kamal Haasan) বিগ বাজেট ছবি ‘ঠাগ লাইফ'(Thug Life)। জনপ্রিয় এই অভিনেতার সর্বশেষ ছবি ‘থাগ লাইফ’আগামী ৫ই জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। অভিনেতা তথা রাজনীতিবিদ কর্নর ভাষার উৎপত্তি সম্পর্কে তার সাম্প্রতিক মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে কর্ণাটক সরকার তার ছবির মুক্তি রাজ্যে বন্ধ করে দেবার কথা জানিয়েছে। কর্ণাটকের মন্ত্রী শিবরাজ তাঙ্গাদাগি গতকাল স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিয়েছেন। কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্সের( Karnataka Film Chamber of Commerce ) অর্থাৎ (KFCC)-র এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।
চেম্বারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কমল হাসান যদি ক্ষমা না চান তবে প্রদর্শক ও পরিবেশকরা স্বেচ্ছায় তার সিনেমা প্রদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত কমল সম্প্রতি তার আসন্ন ছবির প্রচারমূলক ইভেন্টের সময় বলেন কন্নড় নাকি তামিল ভাষা থেকে জন্মেছে। আর এতেই কন্নড়পন্থী গোষ্ঠী এবং সাংস্কৃতিক সংগঠন গুলির মধ্যে ব্যাপক খুব এর সৃষ্টি হয়েছে।


মন্ত্রী শিবরাজ বেঙ্গালুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, কন্নড় কিংবা কন্নড় ভাষার মানুষ, কর্নাটকের জমি ও জলের বিরুদ্ধে যেই কথা বলুক না কেন তা বরদাস্ত করা হবে না। কমল হাসানকে ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, আমরা এটা মেনে নেব না। ওর ক্ষমা চাওয়া উচিত। কন্নড় ভাষা নিয়ে কোন লঘু মন্তব্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। উনি যদি ক্ষমা না চান তবে আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নেব। এ প্রসঙ্গেই তিনি আবার বলেন যে কমল হাসানের সিনেমা কর্নাটকে নিষিদ্ধ করা হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO