Saturday, June 20, 2026
HomeScrollবৃন্দাবনে রাষ্ট্রপতি মুর্মু, দেখা করলেন প্রেমানন্দ মহারাজের সঙ্গে

বৃন্দাবনে রাষ্ট্রপতি মুর্মু, দেখা করলেন প্রেমানন্দ মহারাজের সঙ্গে

এদিন বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানেও অংশ নেন রাষ্ট্রপতি

ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) তিনদিনের সফরে বৃন্দাবনে (Vrindavan) পৌঁছে আধ্যাত্মিক কর্মসূচিতে অংশ নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। শুক্রবার রাধা কেলি কুঞ্জ আশ্রমে গিয়ে তিনি সাক্ষাৎ করেন প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) সঙ্গে।

আশ্রম সূত্রে জানা গিয়েছে, কড়া নিরাপত্তার মধ্যেই সেখানে পৌঁছন রাষ্ট্রপতি। মহারাজের শিষ্যরা তাঁকে অভ্যর্থনা জানান। পরে প্রেমানন্দ মহারাজের সঙ্গে আধ্যাত্মিকতা, সামাজিক সম্প্রীতি ও মানবকল্যাণ নিয়ে আলোচনা করেন তিনি। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানেও অংশ নেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন: প্রকৃতির রোষে ভারত! আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা

শুক্রবার রাষ্ট্রপতির সূচিতে রয়েছে নিম করৌলি বাবার স্মৃতিসৌধ পরিদর্শন এবং বৃন্দাবনে রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের নতুন অঙ্কোলজি ব্লকের উদ্বোধন।

উল্লেখ্য, ১৯ মার্চ থেকে শুরু হওয়া এই সফরে অযোধ্যা ও মথুরার একাধিক তীর্থস্থান পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি। অযোধ্যায় রামমন্দিরে ‘শ্রীরাম যন্ত্র’ স্থাপন করেন তিনি। মথুরার ইসকন মন্দিরে সন্ধ্যারতিতে যোগ দেওয়ার পাশাপাশি কৃষ্ণ-বলরাম ও শ্যামসুন্দর মন্দিরে প্রার্থনা করেন। ২১ মার্চ পর্যন্ত চলবে রাষ্ট্রপতির এই সফর। এই সময়ের মধ্যে ‘বাত্সল্য গ্রাম’ পরিদর্শন এবং গোবর্ধন পরিক্রমায় অংশ নেওয়ার কথাও রয়েছে তাঁর সূচিতে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto