Thursday, July 16, 2026
HomeScrollইরান-আমেরিকা শান্তিচুক্তিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Narendra Modi

ইরান-আমেরিকা শান্তিচুক্তিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক : ১০০ দিনের বেশি সময় ধরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য (Middle East)। যার ফলে গোটা বিশ্ব ভুগছে জ্বালানি সংকটে। তবে এই রক্তক্ষয়ী সংঘর্ষ থামার ইঙ্গিত মিলেছে। আগামী ১৯ জুন ইরান (Iran) ও আমেরিকার (America) মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের হবে। এমনটা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ফলে এবার হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) জাহাজ চলাচলও স্বাভাবিক হবে। এই গোটা বিষয়টিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “পশ্চিম এশিয়ায় দ্বন্দ্বের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সমঝোতা হয়েছে, তাকে আমি স্বাগত জানাই। এই দ্বন্দ্বের কারণে বিশ্বজুড়ে গুরুতর অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। বহু দেশে প্রাণহানি ঘটেছে। ভারত আশা করে, এই সমঝোতার বাস্তবায়ন সংশ্লিষ্ট অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নৌ-চলাচল ও বাণিজ্যের স্বাধীনতা নিশ্চিত করতে সাহায্য করবে। অবশিষ্ট সমস্যাগুলো নিয়ে আলোচনার মাধ্যমে একটি টেকসই ও চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আমরা উন্মুখ হয়ে আছি।”

আরও খবর : বিস্কুটের লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে অকথ্য যৌন নির্যাতন, তামিলনাড়ুতে চাঞ্চল্য

মূলত, ইরানের (Iran) যুদ্ধের জেরে অন্যান্য দেশের মতো ভারতেও এর প্রভাব পড়েছিল। হরমুজ থেকে জাহাজ চলাচল বন্ধ হওয়ার পর জ্বালানি সংকট তৈরি হয়েছিল। প্রেট্রল-ডিজেলের দাম বেড়েছে। গ্যাসের দামও বেড়েছে। তবে এই শান্তিচুক্তি স্বাক্ষরিত হলে ভারতের সমস্যা দুর হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

রবিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প (Trump) ঘোষণা করেন, “ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে চুক্তি সম্পূর্ণ হয়েছে। সবাইকে অভিনন্দন।” তিনি জানান, এই চুক্তির মাধ্যমে ইরানের বন্দরগুলির উপর মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে। হরমুজ প্রণালী আবার জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। ট্রাম্প লেখেন, “আমি হরমুজ প্রণালীকে টোলমুক্তভাবে খুলে দেওয়ার অনুমোদন দিচ্ছি। একই সঙ্গে মার্কিন নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি। বিশ্বের জাহাজগুলো, ইঞ্জিন চালু করুন। আবার তেলের প্রবাহ শুরু হোক।” পরবর্তী এক পোস্টে তিনি স্পষ্ট করেন, আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে শান্তিচুক্তিতে আনুষ্ঠানিক স্বাক্ষরের পরই হরমুজ সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot