Thursday, March 12, 2026
HomeScrollএপস্টিন ফাইলসের জন্যই আপস? পার্লামেন্টে কেন্দ্রের মন্ত্রীকে ধুয়ে দিলেন রাহুল গান্ধী
Rahul Gandhi

এপস্টিন ফাইলসের জন্যই আপস? পার্লামেন্টে কেন্দ্রের মন্ত্রীকে ধুয়ে দিলেন রাহুল গান্ধী

“ভারতের জ্বালানি নীতিতে সরকার স্বাধীনতা হারাচ্ছে,” লোকসভায় বিরাট দাবি রাহুল গান্ধীর

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের (Middle East War) জেরে টান পড়েছে ভারতীয়দের হেঁসেলে। ইরানের (Iran) সঙ্গে আমেরিকা (USA) ও ইজরায়েলের (Israel) যুদ্ধ পরিস্থিতির জেরে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী (Strait of Hormuz)। যে কারণে বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জ্বালানি সরবরাহ। ইতিমধ্যে এর প্রভাব পড়তে শুরু হয়েছে ভারতীয় বাজারেও। দেশের বহু শহরে রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে দাবি তুলছেন বিরোধীরা। এই পরিস্থিতি ঘিরেই এবার দেশের সংসদের নিম্নকক্ষ লোকসভায় তৈরি হল তীব্র বিতর্ক।

গ্যাসের সরবরাহ পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হারদীপ সিং পুরী (Hardeep Singh Puri)। তাঁর বক্তব্য শেষ না হতেই কেন্দ্রকে কড়া আক্রমণ শানান লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেস নেতার অভিযোগ, ভারতের জ্বালানি নীতিতে সরকার স্বাধীনতা হারাচ্ছে। তাঁর দাবি, “আমরা কার কাছ থেকে তেল বা গ্যাস কিনব, রাশিয়া থেকে তেল কিনতে পারব কি না—এই সব সিদ্ধান্ত এখন কার্যত আমেরিকাই নিচ্ছে এবং আমরা তা মেনে নিচ্ছি।” তাঁর কথায়, ভারতের মতো বড় দেশের অন্য দেশের অনুমতি নিয়ে তেল কেনা উচিত নয়।

আরও পড়ুন: ‘জ্বালানির সঙ্কট নেই’ সংসদে দাবি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর

বিতর্কের মাঝেই বিরোধী বেঞ্চ থেকে ‘এপস্টিন, এপস্টিন’ ধ্বনি ওঠে। এরপর রাহুল গান্ধী কটাক্ষ করে বলেন, “এই গোটা ধাঁধাটা আমি সমাধান করে ফেলেছি—এটা আপসের ধাঁধা, আর সেই আপস করেছেন আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী।” বিরোধীদের দাবি, তথাকথিত ‘এপস্টিন ফাইল’-এb (Epstein Files) নাকি কয়েকবার হারদীপ সিং পুরীর নাম রয়েছে, সেই বিষয়টিও সংসদে উত্তেজনা বাড়িয়েছে।

তবে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন হারদীপ সিং পুরী। তাঁর বক্তব্য, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি অত্যন্ত জটিল হলেও ভারতে জ্বালানি সরবরাহ নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। মন্ত্রীর দাবি, দেশে পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে এবং সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel