HomeScrollমার্চ থেকে বন্ধ হচ্ছে ‘UTS’ অ্যাপ পরিষেবা! কীভাবে কাটবেন লোকাল ট্রেনের টিকিট?
Online Rail Ticket

মার্চ থেকে বন্ধ হচ্ছে ‘UTS’ অ্যাপ পরিষেবা! কীভাবে কাটবেন লোকাল ট্রেনের টিকিট?

এসেছে ভারতীয় রেলের সুপার অ্যাপ, দেখে নিনি কী ভাবে টিকিট কাটবেন

কলকাতা: বাস, মেট্রো, ট্রেন হোক কিংবা বিমান, এমন সব টিকিট অনলাইনে (Online Tickets) কাটা হয়। ট্রেনে অসংরক্ষিত টিকিট কাটার ক্ষেত্রে একটি পরিচিত মোবাইল অ্যাপ রয়েছে— ইউটিএস। কিন্ত জানেন কি মার্চ থেকে বন্ধ হচ্ছে রেলের মোবাইল অ্যাপ ইউটিএস। রেল বোর্ডের সিদ্ধান্ত, নতুন ধাঁচে সাজানো তাদের পুরনো অ্যাপই শুধু সচল থাকবে।

আগামী ১ লা মার্চ ২০২৬ থেকে বন্ধ হচ্ছে ‘ইউটিএস অন মোবাইল’ (UTS-on-Mobile)৷ তারপর থেকেই সমস্ত পরিষেবার একমাত্র সমাধান হয়ে উঠবে ‘রেল ওয়ান’ অ্যাপ৷ ভারতীয় রেল সফলভাবে চালু করেছে ‘রেল ওয়ান’ (Rail One) অ্যাপ, যা যাত্রীদের যাবতীয় প্রয়োজন মেটাতে একটি পূর্ণাঙ্গ ও ওয়ান-স্টপ সলিউশন হিসেবে ডিজাইন করা হয়েছে। অসংরক্ষিত টিকিট (UTS) বুকিং, আসন সংরক্ষণ, খাবার অর্ডার করা কিংবা ‘রেল মদত’-এর মাধ্যমে সহায়তা চাওয়া—সবকিছুই এখন এই একটিমাত্র সহজবোধ্য প্ল্যাটফর্মে সুসংগত করা হয়েছে।

আরও পড়ুন: সুপ্রিম নির্দেশ মেনে লজিক্যাল ডিসক্রিপ্যান্সির নথি যাচাইয়ের কাজ শুরু করে দিলেন বিচারকেরা

‘রেলওয়ান’ নামে এই মোবাইল অ্যাপটি আগেই ছিল। কিন্তু অসংরক্ষিত টিকিট কাটার ক্ষেত্রে ‘ইউটিএস’ যে ভাবে জনপ্রিয়তা পেয়েছিল, তার ধারেকাছে পৌঁছোতে পারেনি।তবে রেল অসংরক্ষিত আর সংরক্ষিত টিকিটের জন্য আলাদা মোবাইল অ্যাপ রাখতে চাইছে না। ‘রেলওয়ান’ অ্যাপের ছাতার তলাতেই সব সুবিধা এনে দিয়েছে রেল। ইউটিএস’ অ্যাপে যাঁদের অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের নতুন করে ‘রেলওয়ান’ অ্যাপে নথিভুক্তিকরণ করতে হচ্ছে না। ইউটিএস অ্যাপের পাসওয়ার্ড দিয়েই খোলা যাবে ‘রেলওয়ান’ অ্যাপটি। রেল জানাচ্ছে, যাত্রী সুবিধার্থের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত।

[youtube-feed feed=1]
Read More

Latest News