Saturday, May 23, 2026
HomeScrollপাকিস্তানে মসজিদে বিস্ফোরণের ‘বদলা’? ভারতের একাধিক মন্দিরে হামলার ছক লস্করের
Pakistan Blast

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের ‘বদলা’? ভারতের একাধিক মন্দিরে হামলার ছক লস্করের

গাড়িবোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা দেশ।

ওয়েব ডেস্ক: গত বছর নভেম্বরে দিল্লির লালকেল্লার (Laalkella Blast) কাছে গাড়িবোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা দেশ। এবার ফের সূত্র মারফত খবর মিলেছে, আরও একবার লস্করের ‘টার্গেট’ হতে চলেছে লালকেল্লা। তবে শুধু লালকেল্লা নয়। চাঁদনি চক সহ বেশ কয়েকটি হিন্দু মন্দিরে বিস্ফোরণের (Hindu Mandir Blast) ছক কষছে জঙ্গিরা। ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের ইসলামাবাদের এক মসজিদে যে বিস্ফোরণ ঘটেছিল, তার প্রতিশোধ নিতেই এই সাম্ভব্য হামলার ছক কষেছে তারা।

৯ নভেম্বর দিল্লির লালকেল্লার সামনের ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান ১২ জন। আহত অন্তত ২৪। বিস্ফোরণের নেপথ্যে রয়েছে পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন তথা মাসুদ আজাহারের জইশ-ই-মহম্মদ, এমনটাই দাবি রাষ্ট্রসংঘের সন্ত্রাস-বিরোধী পর্যবেক্ষণ দলের একটি রিপোর্টে। আরও জানা গিয়েছে, সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাওয়ার জন্য জঙ্গি গোষ্ঠী একটি ‘মহিলা ব্রিগেট’ গঠন করেছে। তা নিয়েও সতর্কতা জারি রয়েছে রিপোর্টে। এবার জানা গেল, হামলার ছক কষছে লস্করও।

আরও পড়ুন: ২২ দিন বন্দি ছিলেন পাকিস্তানে! বাংলার জওয়ান পূর্ণমকে পুনর্বহাল করল BSF?

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি বিস্ফোরণ হয় ইসলামাবাদের এক মন্দিরে। দুর্ঘটনায় মারা যান ৩১জন। আহত হন ১৬০ জনের বেশি। পাক নিরাপত্তাবাহিনীর সূত্রে খবর, ঘটনার সময় বহু মানুষ মসজিদে জড়ো হয়েছিলেন। সেই সময় মসজিদের ভিতরেই প্রবেশ করতে যাচ্ছিল এক হামলাকারী। কিন্তু তাঁকে গেটেই আটকে দেয় নিরাপত্তারক্ষী। তা সত্ত্বেও হামলা আটকানো যায়নি হামলা।

প্রকাশ্যে এক ভিডিওতে দেখা যায়, আগুনে ঝলসে যাওয়া বহু দেহ পড়ে রয়েছে রাস্তায় এদিক ওদিক। অনেকেরই হাত-পা দেহ থেকে আলাদা হয়ে গিয়েছে। বিস্ফোরণে উড়ে গিয়েছে মসজিদের একটি ফটক এবং আশপাশের কিছু ঘরবাড়ি। ওই বছরের নভেম্বরেও ইসলামাবাদে আদালত চত্বরে আত্মঘাতী হামলায় বহু মানুষ নিহত হয়েছিলেন। এই হামলায় দায় স্বীকার করে নিয়েছিল আইএস। এরপরেও এবার লস্কর ভারতে ‘বদলা’ নিতে চায় বলেই সূত্রের দাবি। হুমকি ঘিরে ফের চাঞ্চল্য একাধিক মহলে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor