Friday, April 10, 2026
HomeScrollথাপ্পড়ের বদলা! ৩০ সেকেন্ড ২৭ বার কোপ সহপাঠীকে!
Bhopal Incident

থাপ্পড়ের বদলা! ৩০ সেকেন্ড ২৭ বার কোপ সহপাঠীকে!

আশঙ্কাজনক কিশোর, শুধু হাতেই অন্তত ১০টি গভীর ক্ষত তৈরি হয়েছে

ওয়েবডেস্ক- থাপ্পড়ের (Slap) বদলা নিতে হাড়হিম করা কাণ্ড ঘটিয়ে ফেলল এক কিশোর (Minor)। ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপ! এর পর সেই ঘটনার সিসি ফুটেজ  নিজেরাই সমাজমাধ্যমে ছড়িয়ে দিল অভিযুক্তেরা। মধ্যেপ্রদেশের (Madhya Pradesh) রাজধানী ভোপালের (Bhopal)  ঘটনা। অভিযুক্তদের ধরলেও বয়সের কারণে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আক্রান্ত কিশোর গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ও অভিযুক্ত সকলেই দশম শ্রেণির ছাত্র, বয়স ১৬ বছরের আশেপাশে। এরা সকলেই স্থানীয় একটু স্কুবার ক্লাবে বিলিয়ার্ড খেলতে যেত। ওই ক্লাবে এই খেলা শেখানো হত। কিছুদিন আগে ক্লাবের মধ্যেই সহপাঠীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে আক্রান্ত কিশোর। সেই সময় দুজনকে থাপ্পড় মারে সে। সেই ঘটনার বদলা নিতেই অভিযুক্ত ওই দুজন কিশোরকে খুনের পরিকল্পনা নিয়েছিল। সিসি ক্যামেরার যা দেখা গেছে, সিনেমার কায়দায় ক্লাবে প্রবেশ করছে দুই অভিযুক্ত। সকলের সামনেই তারা কিশোরকে এক কোণে নিয়ে যায়, এর পরই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ দেয়।

৩০ সেকেন্ড ২৭ বার কোপানো হয় কিশোরকে। সেভাবে ক্লাবের ঢুকেছিল, সেই ভাবেই ক্লাব থেকে বেরিয়ে যায় দুই অভিযুক্ত। কিশোরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শুধু হাতেই অন্তত ১০টি গভীর ক্ষত তৈরি হয়েছে। আঘাত লেগেছে কাঁধ ও পিঠে। পুলিশ আক্রান্ত কিশোর ভোপালের গৌতম নগর থানা এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রতিশোধ নেওয়ার জন্য এই হামলা। এর নেপথ্যের অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এফআইআর দায়ের পর দুই অভিযুক্তকে আটক করা হয়েছিল,  কিন্তু নাবালক হওয়ায় তাদের বুঝিয়ে সুঝিয়ে ছেড়ে দেওয়া হয়। কিশোরের মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর আঘাতের মাত্রা বুঝে চার্জ গঠন করবে পুলিশ।

আরও পড়ুন-  কলেজেই সহপাঠিনীর মাথায় গুলি করে খুন, আত্মহত্যার চেষ্টা আইনের ছাত্রের

নাবালকদের মধ্যে এই ধরনের প্রতিশোধস্পৃহায় উদ্বেগ প্রকাশ করছেন অভিভাবকরা। সম্প্রতি পঞ্জাবের একটি আইন কলেজেও হাড়হিম করা একটি ঘটনা ঘটে। তারন তারান জেলায় একটি আইন কলেজে (Law Collage)  ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটে। ক্লাসরুমে এক তরুণীকে গুলি করে খুন করে সহপাঠী তরুণের। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই তরুণী। তাকে খুন করে নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি চালায় ওই তরুণ।

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto