Friday, July 3, 2026
HomeScrollকলেজেই সহপাঠিনীর মাথায় গুলি করে খুন, আত্মহত্যার চেষ্টা আইনের ছাত্রের
Punjab Law Collage Incident

কলেজেই সহপাঠিনীর মাথায় গুলি করে খুন, আত্মহত্যার চেষ্টা আইনের ছাত্রের

পঞ্জাবের আইন কলেজে হাড়হিম করা কাণ্ড! হাসপাতালে অভিযুক্ত

ওয়েবডেস্ক-  পঞ্জাবের (Punjab) একটি কলেজে চলল গুলি! হাড়হিম করা কাণ্ড তারন তারান (Taran Taran) জেলায়। একটি আইন কলেজে (Law Collage)  ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটে। ক্লাসরুমে এক তরুণীকে গুলি করে খুন সহপাঠী তরুণের। ঘটনাস্থলেই প্রাণ হারান তরুণী। তাকে খুন করে নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি চালায় ওই তরুণ। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রেমঘটিত এই বিষয়! তবে এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত তরুণীর নাম সন্দীপ কৌর (Sandeep Kaur) , নৌশেরার (Nowshera) পান্নুনের (Pannun) বাসিন্দা ছিলেন। অভিযুক্তের নাম প্রিন্স রাজ, সেই জলন্ধরের মাল্লিয়ান গ্রামে বাসিন্দা। রাজ আইন কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।

কলেজের সিসি ক্যামেরায় দেখা গেছে, সোমবার সকাল ৯.১৫ মিনিটে ক্লাসরুমে প্রবেশ করে প্রিন্স। সেই সময় সে সন্দীপের পাশ দিয়ে হেঁটে যায় সে। সেই সময় প্রিন্সে উদ্দেশে কোনও মন্তব্য করে সন্দীপ। কিন্তু প্রিন্স তার মন্তব্যের কোনও জবাব দেয়নি বলে সিসি ক্যামেরা দেখে অনুমান পুলিশের। এক সময় সন্দীপ ঘর থেকে বেরিয়ে যায়। প্রিন্সও তার পিছু নেয়। সম্ভবত দু’জনের গোলমাল মেটাতে। আরও একটি ভিডিও সামনে এসেছে। সেখানে তৃতীয় এক তরুণীকে হাসতে হাসতে ক্লাসে ঢুকতে দেখা গেছে। সঙ্গী ছিল প্রিন্স আর সন্দীপ।

আরও পড়ুন-  কানপুরে বেপরোয়া ল্যাম্বরগিনির ধাক্কায় ছিটকে গেলেন বাইক আরোহী

দুই তরুণীই ক্লাসঘরের পিছনের দিকে বেঞ্চে গিয়ে বসেন। তাদের ঠিক সামনের বেঞ্চে বসে ছাত্র প্রিন্স। হঠাৎ রাজ উঠে দাঁড়ায়। সেই মুহূর্তে সন্দীপও উঠে দাঁড়ায়।  যুবক ব্যাগ থেকে বন্দুক বের করেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সন্দীপের মাথায় গুলি করেন। মেঝেতে লুটিয়ে পড়ে সন্দীপ। এর পরেই তিন পা পিছিয়ে গিয়ে নিজের মাথায় গুলি চালায় প্রিন্স। ঘটনায় মারাত্মক ভয় পায় তৃতীয় তরুণীটি। সে ক্লাস ঘর থেকে ছুটে বেরিয়ে অন্যদের খবর দেয়। এই খুনে ঘটনায় দ্বন্দ্বে পুলিশ। প্রিন্স কেন খুন করল সন্দীপকে তা নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। প্রিন্সের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করেছে পুলিশ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO