Friday, May 15, 2026
HomeScrollজুটিতে ফিরছে ইশা-অর্জুন, রাজনৈতিক ছবিতে কুণাল ঘোষ
Isha-Arjun

জুটিতে ফিরছে ইশা-অর্জুন, রাজনৈতিক ছবিতে কুণাল ঘোষ

সোনাদা' ফ্র্য়াঞ্চাইজির পর আবারও জুটিতে ইশা-অর্জুন, থাকবে চমক

কলকাতা: রবিবার আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ছবির নাম এবং কাস্টিং প্রকাশ্যে আনলেন দুলাল দে। পরিচালক জানালেন, তাঁর নতুন সিনেমার নাম ‘ফাঁদ’। এই ছবিতে ফের জুটিতে বাঁধবেন ইশা সাহা (Ishaa Saha)-অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty), ছবিতে কোন ভূমিকায় কুণাল ঘোষ (Kunal Ghosh)?

চব্বিশ সালে ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন ক্রীড়া সাংবাদিক দুলাল দে। তার আগে অবশ্য একুশ সালে দেবের ‘গোলন্দাজ’ সিনেমায় অভিনেতা হিসেবে ধরা দেন। দুলাল বলছেন, “পলিটিক্যাল ড্রামা। বাংলার রাজনৈতিক ইতিহাসের তিন অধ্যায় ফুটে উঠবে ছবিতে। এবং প্রত্যেক চরিত্রের মধ্যেই একাধিক স্তর রয়েছে। যে গল্প কিংবা চরিত্রগুলো আজকের দিনে ভীষণভাবে প্রাসঙ্গিক। আশা করছি, বর্তমান প্রজন্মও আমার এই সিনেমার সঙ্গে একাত্ম হতে পারবে। ছবিতে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, ইশা সাহা, অর্জুন চক্রবর্তীদের।

আরও পড়ুন: অনুষ্কার সঙ্গে এক মঞ্চে অরিজিৎ সিং

ছবিতে দেখা যাবে কুণাল ঘোষকে। কুণাল ঘোষ ইতিমধ্যেই দু’টো ছবিতে অভিনয় করেছেন। তৃতীয় ছবিতে কীরকম ধরনের চরিত্রে অভিনয় করবেন তিনি, তা নিয়ে আগ্রহ থাকবে দর্শকদের। এই ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্স ঘিরে আরও চমক থাকতে পারে।কানাঘুষো, এবার আর নেতা নয়, পর্দায় দাপুটে পুলিশ আধিকারিকের ভূমিকায় ধরা দেবেন তিনি। ‘ফাঁদ’ ছবি ঘোষণার অনুষ্ঠানে ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, ইশা সাহা ও সুহোত্র মুখোপাধ্যায়।যদিও পরিচালক এখনই এই বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ! তবে খবর, ইশা-অর্জুন আর সুহোত্রকে ঘিরেই আবর্তিত হবে এই ত্রিকোণ প্রেমের গল্প। অতঃপর ‘সোনাদা’ ফ্র্য়াঞ্চাইজির পর আবারও জুটি হিসেবে ধরা দিচ্ছেন ইশা-অর্জুন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto