Friday, August 14, 2026
HomeScrollরাজ্য ভাতা দিচ্ছে... ‘খয়রাতি রাজনীতি’ নিয়ে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
Supreme Court

রাজ্য ভাতা দিচ্ছে… ‘খয়রাতি রাজনীতি’ নিয়ে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

'খয়রাতি উন্নয়নের ক্ষেত্রে বাধা' পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

দিল্লি: নির্বাচনের ঠিক আগে বিভিন্ন রাজ্য সরকার ‘বিনামূল্যে’ (Freebies Schemes Several States) অর্থ প্রদানের ঘোষণার প্রবণতার নিন্দা করে করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সব রাজ্যের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অনুদানকে কড়া সমালোচনা করেছে শীর্ষ আদালত। একটি মামলার শুনানিতে তামিলনাড়ু সরকারকে ভর্ৎসনা করে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা দেশে কী ধরনের সংস্কৃতি গড়ে তুলতে চাইছেন?’

‘খয়রাতি রাজনীতি’ দেশে নতুন নয়। নির্বাচনের আগেই বিভিন্ন রাজ্যের সরকার নাগরিকদের হাতে ‘নগদ অর্থ’ তুলে দেওয়ার জন্যে বিভিন্ন প্রকল্পের ঘোষণা করে। তবে দেশের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, এই ধরনের নীতি পুনর্বিবেচনা করার সময় এসেছে। এই মামলার শুনানিতে, প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এই প্রবণতা কতদিন স্থায়ী হবে তা নিয়ে সংশয় আছে। এটি দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নকে ব্যাহত করবে।যাদের সামর্থ আছে এবং যারা পারে না তাদের মধ্যে কোনও পার্থক্য না করেই নির্বিচারে ব্যক্তিদের মধ্যে রাষ্ট্রীয় সুবিধা বিতরণ করা তোষণ ছাড়া আর কিছুই নয়, যা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক নয়। সাম্প্রতিক নির্বাচনগুলিতে কিছু রাজ্যে কী ঘটেছে সে সম্পর্কে আমরা অবগত, যেখানে নির্বাচনের ঠিক আগে হঠাৎ করে কল্যাণমূলক প্রকল্প ঘোষণা করা হয়।যদি সরাসরি নগদ স্থানান্তর প্রকল্প ঘোষণা করা হয়, তাহলে কি মানুষ আর কাজ করবে?

আরও পড়ুন: পঞ্জাবে বিয়ে বাড়িতে চলল গুলি, খুন আপ নেতা

মামলাটি শুনতে গিয়ে শীর্ আদালতের প্রশ্ন, সরকার যদি এভাবে ভাতা, বিদ্যুৎ বা অন্যান্য সুবিধা বিনামূল্যে দিতে থাকে, তাহলে এর খরচ কে মেটাবে? এতে যে আদতে ট্যাক্সদাতাদের উপরই চাপ বাড়বে, সেটাও মনে করিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।ভাতা প্রসঙ্গে আজ প্রথম থেকেই একাধিক রাজ্য সরকারের সমালোচনায় সুর চড়ান প্রধান বিচারপতি। তাঁর দাবি, যেভাবে ভাতা দেওয়া হচ্ছে তাতে দেশের অর্থনৈতিক উন্নতিতে বাধা আসতে পারে।আমরা শুধু তামিলনাড়ুর কথাই বলছি না। আমরা সমগ্র দেশের কথাই বলছি। কী ধরনের সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে?’ এই ধরনের খয়রাতি উন্নয়নের ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে পারে বলেও পর্যবেক্ষণ প্রধান বিচারপতির।

ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চে বিদ্যুৎ সংশোধনী বিধি ২০২ এর বিধি ২৩ কে চ্যালেঞ্জ করে তামিলনাড়ু পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দায়ের করা একটি রিট আবেদনের শুনানি চলাকালীন এই মৌখিক মন্তব্য করে। প্রধান বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, ‘আমরা জানি অনেক রাজ্য বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছে। এমনকী আপনি যদি বড় ল্যান্ডলর্ড হন, তাহলেও লাইট জ্বালালে পয়সা দিতে হচ্ছে না। আপনার যদি কিছু প্রয়োজন হয়, তাহলে তার জন্য খরচা করতে হবে। এটা ট্যাক্সদাতাদের টাকা।’

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor Depo 5k