ওয়েব ডেস্ক : ওড়িশার (Odisha) কটকে চাঞ্চল্যকর ঘটনা। সেখানকার এসসিবি হাসপাতালে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। তার জেরে ১০ জন প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি (Mohan Charan Majhi)। তিনি মৃতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন।
জানা গিয়েছে, সোমবার ভোর রাতে ওই হাসপাতালের (Hospital) আইসিইউতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তা দ্রুত ওয়ার্ডে ছড়িয়ে পড়েছিল। তার পরেই তড়ঘড়ি ঘটনাস্থল থেকে রোগী সরাচ্ছিলেন কর্মীরা। কিন্তু তা সত্বেও ১০ জনের প্রাণ বাঁচানো যায়নি। এই ঘটনা নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী বলেছেন, এই ভয়াবহ ঘটনায় আইসিইউ-এর ভিতরেই মৃত্যু হয় সাতজন রোগীর। আর অন্য ওয়ার্ডে মৃত্যু হয় বাকি তিন জনের। তবে আগুনে ঝলসে না দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। গোটা ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মোহনচরণ মাঝি।
আরও খবর : বাংলা বাদে বাকি চার রাজ্যে কত দফায়, কবে নির্বাচন?
তবে প্রশ্ন উঠছে, হঠাৎ করে কীভাবে আইসিইউ-তে আগুন লাগল? এ নিয়ে মোহন জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। তিনি আরও জানিয়েছেন, যারা রোগীদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন, তাঁরা ওই ওই হাসপাতালেই চিকিৎসাধীন।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু (Draupadi Murmu)। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মোহনচরণ মাঝি। বলেছেন, ঘটনায় যদি কারোর গাফিলতি থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দেখুন অন্য খবর :







