ওয়েব ডেস্ক : বুধবার ইরানের (Iran) জাহাজের উপর হামলা চালিয়েছিল আমেরিকা (America)। সেই হামলা হয়েছিল ভারত মহাসাগরে। তা করা হয়েছিল মার্কিন সাবমেরিন থেকে। ঘটনায় এখনও পর্য ৮৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে ১৪৮ জন নিখোঁজ বলেও জানা যাচ্ছে। এমন অবস্থায় শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
মূলত, ভারত (India) সফরে এসেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। এদিন তাঁকে বসিয়ে মোদি বলেছেন, “একটি সুস্থ গ্রহ আমাদের সবার অগ্রাধিকার। আমরা আনন্দিত যে এই বছর ফিনল্যান্ডের সঙ্গে যৌথভাবে আমরা ভারতে ‘ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমি ফোরাম’ (World Circular Economy Forum) আয়োজন করতে যাচ্ছি। এটি আমাদের টেকসই উন্নয়নের প্রচেষ্টায় নতুন গতিবেগ এবং নতুন চিন্তাধারা যোগ করবে।”
আরও খবর : এবার কী ভারতে হামলা চালাবে ইরান? দিল্লির ইজরায়েলি দূতাবাসে হামলার হুঁশিয়ারি
এর পরেই মধ্যপ্রাচ্যের সংঘর্ষ নিয়ে তিনি বলেন, “ভারত এবং ফিনল্যান্ড উভয় দেশই আইনের শাসন, সংলাপ এবং কূটনীতিতে বিশ্বাসী। আমরা একমত যে শুধুমাত্র সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান করতে পারে না। ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া—আমরা সংঘাতের দ্রুত অবসান এবং শান্তির জন্য প্রতিটি প্রচেষ্টাকে সমর্থন করা অব্যাহত রাখব।”
সঙ্গে তিনি বলেছেন, “আমরা এই বিষয়েও একমত যে ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার কেবল প্রয়োজনীয়ই নয়, বরং জরুরি। এছাড়া সব ধরনের সন্ত্রাসবাদ নির্মূল করা আমাদের যৌথ অঙ্গীকার।” প্রসঙ্গত, গত শনিবার থেকে ইরানের উপর হামলা চালাচ্ছে ইজরায়েল (Israel) ও আমেরিকা (America)। ফাল্টা জবাব দিচ্ছে তেহরানও। যার ফলে ভয়াবহ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে। আর এ নিয়ে এবার বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী।
দেখুন অন্য খবর :







