Sunday, May 17, 2026
HomeScrollফের মার্কিন হামলা, ‘ভারতের অতিথির উপর আঘাত’! মোদির উপর চাপ বাড়াল তেহরান
US-Iran Conflict

ফের মার্কিন হামলা, ‘ভারতের অতিথির উপর আঘাত’! মোদির উপর চাপ বাড়াল তেহরান

ঘটনার পরেই সরব ইরান

ওয়েব ডেস্ক: ভারত মহাসাগরে (Indian Ocean) হামলা চালিয়ে ইরানের (Iran) একটি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে মার্কিন নৌসেনা, এমনই অভিযোগ তেহরানের (Tehran)। ‘আইআরআইএনএস ডেনা’ (IRINS Dena) নামের ওই রণতরী ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৮৭ জনের মৃত্যুর খবর মিলেছে। এই ঘটনার পরেই সরব হয়েছে ইরান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপর চাপ বাড়িয়ে তেহরানের দাবি, “ভারতের অতিথির উপরই হামলা হয়েছে।”

বৃহস্পতিবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি নিজের এক্স (X) হ্যান্ডলে লেখেন, ইরান উপকূল থেকে প্রায় ২ হাজার মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় কোনও আগাম সতর্কতা ছাড়াই হামলা চালিয়েছে মার্কিন নৌসেনা। তাঁর অভিযোগ, ভারতীয় নৌসেনার অতিথি হিসেবে থাকা ইরানি রণতরী ‘আইআরআইএনএস ডেনা’কে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়েছে। ঘটনাটিকে তিনি ‘সমুদ্রে নৃশংসতা’ বলে অভিহিত করেন।

আরও পড়ুন: ‘সামরিক অভিযান কোনও সমস্যার সমাধান নয়’ ইরান-ইজরায়েল অস্থির পরিস্থিতিতে মন্তব্য মোদির

উল্লেখ্য, ইরান নিয়ে আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেই এই ঘটনায় এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই নিয়ে ইতিমধ্যেই মোদি সরকারকে কটাক্ষ করেছে বিরোধীরা। বিশেষজ্ঞদের মতে, ইরান প্রসঙ্গে ভারতের অবস্থান এখন কূটনৈতিকভাবে বেশ জটিল পরিস্থিতিতে রয়েছে। এই আবহেই দিল্লির উপর চাপ বাড়াতে সরব হয়েছে তেহরান।

খবর অনুযায়ী, বুধবার শ্রীলঙ্কার উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে ইরানি যুদ্ধজাহাজটির উপর হামলা চালানো হয়। ডুবতে থাকা অবস্থাতেই জাহাজ থেকে বিপদবার্তা পাঠানো হয়। সেই খবর পেয়ে উদ্ধারকাজে নামে শ্রীলঙ্কার নৌসেনা। ইতিমধ্যে ডুবন্ত রণতরী থেকে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও ১৪৮ জনের খোঁজ মেলেনি। সময় যত গড়াচ্ছে, তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা ততই কমছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, গত ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারতের নৌসেনার সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিতে এসেছিল ‘আইআরআইএনএস ডেনা’। পরে বিশাখাপত্তনম হয়ে ইরানের উদ্দেশে রওনা দেয় যুদ্ধজাহাজটি। ফেরার পথেই এই হামলার ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot