Monday, June 8, 2026
HomeScrollইরান যুদ্ধে স্পেন নামছে স্পেন? হোয়াইট হাউসের দাবি খারিজ মাদ্রিদের
Iran-US Conflict

ইরান যুদ্ধে স্পেন নামছে স্পেন? হোয়াইট হাউসের দাবি খারিজ মাদ্রিদের

বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেসের সাফ বার্তা ‘প্রশ্নই ওঠে না’

ওয়েব ডেস্ক: ইরান (Iran) যুদ্ধে আমেরিকাকে (America) সমর্থন করে স্পেন (Spain) নামতে চলেছে. হোয়াইট হাউসের (White House) এমন দাবিকে সরাসরি খারিজ করে দিল মাদ্রিদ (Madrid)। স্পেনের বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস সাফ জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে তাদের অবস্থান অপরিবর্তিত ‘নো ওয়ার’।

বুধবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট দাবি করেছিলেন, ইরান ইস্যুতে মার্কিন সেনাকে সমর্থন করতে রাজি হয়েছে স্পেন। তাঁর কথায়, “প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়েছিলেন। আমার মনে হয় স্পেন সেই বার্তা শুনেছে এবং মার্কিন সেনাবাহিনীকে সহযোগিতা করতে সম্মত হয়েছে।”

আরও পড়ুন: ফের মার্কিন হামলা, ‘ভারতের অতিথির উপর আঘাত’! মোদির উপর চাপ বাড়াল তেহরান

তবে সেই দাবি একেবারেই উড়িয়ে দিয়েছেন স্পেনের বিদেশমন্ত্রী। একটি রেডিও সাক্ষাৎকারে আলবারেস বলেন, “মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইরানে হামলা এবং স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহারের প্রশ্নে আমাদের অবস্থান একটুও বদলায়নি। ইরান যুদ্ধে স্পেন জড়াবে না। এই বিষয়ে কোনও প্রশ্নই ওঠে না।”

ইরান সংঘাত নিয়ে স্পেন আগেই আমেরিকাকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিতে অস্বীকার করেছিল। এর জেরে স্পেনের উপর ক্ষুব্ধ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মাদ্রিদের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার হুঁশিয়ারিও দেন তিনি। তবে সেই হুমকি কার্যকর করা কতটা সহজ, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ স্পেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য। ফলে বাণিজ্য সংক্রান্ত সিদ্ধান্তে ইইউ-র সম্মিলিত নীতিই কার্যকর হয়।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ আগেই সতর্ক করে দিয়েছিলেন, ইরানের উপর হামলা মধ্যপ্রাচ্যে বড় সামরিক সংকট তৈরি করতে পারে। যেমনটা অতীতে ইরাক ও আফগানিস্তানে মার্কিন অভিযানের সময় দেখা গিয়েছিল। তাঁর কথায়, “সংক্ষেপে বলতে গেলে বর্তমান পরিস্থিতিতে স্পেন সরকারের অবস্থান চার শব্দে বলা যায়—যুদ্ধের সঙ্গে আমাদের কোনও মত নেই।”

উল্লেখ্য, মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প প্রকাশ্যে স্পেনের সমালোচনা করেছিলেন। দক্ষিণ স্পেনের যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়াকে তিনি “ভয়াবহ আচরণ” বলে মন্তব্য করেন এবং মার্কিন ট্রেজারি সেক্রেটারিকে স্পেনের সঙ্গে আর্থিক লেনদেন বন্ধের নির্দেশ দেন। এর জবাবে স্যাঞ্চেজ বলেন, “একটি অবৈধ কাজের জবাব আরেকটি অবৈধ কাজ দিয়ে দেওয়া যায় না। এইভাবেই মানবতার বিপর্যয়ের সূচনা হয়।”

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini