Monday, March 30, 2026
HomeScroll১১৪টি রাফাল বিমান কেনার জন্য সবুজ সংকেত দিল কেন্দ্রীয় সরকার!
Rafale

১১৪টি রাফাল বিমান কেনার জন্য সবুজ সংকেত দিল কেন্দ্রীয় সরকার!

৬টি পি-৮ই বিমান কেনার জন্যও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার

ওয়েব ডেস্ক : ঘুম উড়তে চলেছে শত্রু দেশের। ফ্রান্স থেকে ১১৪টি রাফাল (Rafale) বিমান কিনতে আর কোনও বাধা রইল না। এই যুদ্ধবিমানগুলি কেনার জন্য ছাড়পত্র দিল ‘প্রতিরক্ষা সামগ্রী ক্রয় বিষয়ক কমিটি’ (ডিএসি) (DAC)। তবে শুধু যুদ্ধ বিমান নয়, সমুদ্রে টহলদারির জন্যও বিমান কেনা হচ্ছে। সূত্রের খবর, ৬টি পি-৮ই বিমান (P8I Plane) কেনার জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। ফ্রান্সের (France) প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভারতে আসার কথা। সেখানে এই চুক্তি নিয়ে আলোচনা হতে পারে।

সূ্ত্রের খবর, এত বিমান কেনার জন্য খরচ হবে ৩ লক্ষ ২৫ হাজার কোটি টাকা। যা স্বাধীন ভারতের (India) ইতিহাসে সব থেকে বড় চুক্তি হতে চলেছে। জানা যাচ্ছে, এই বিমানগুলিতে ৩০ শতাংশ দেশীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম থাকবে। পরে তা বাড়িয়ে করা হবে ৬০ শতাংশ।

আরও খবর : বাংলাদেশে কে বসবে সরকারে? সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দিল্লি 

অন্যদিকে ফ্রান্স থেকে সরাসরি ১৮টি যুদ্ধবিমান নিয়ে আসা হবে ভারতে। প্রসঙ্গত, ঘাটতি মেটাতে এর আগে ভারতের হাতে এসেছে ৩৬টি রাফাল (Rafale) যুদ্ধ বিমান। কিন্তু মিগ-২১, মিগ-২৩ বাতিল হওয়ার পরেই সেই ঘাটতি আরও বাড়ে। ফলে এবার শতাধিক যুদ্ধবিমান কিনতে তৎপর ভারতের প্রতিরক্ষা মন্ত্রক।

‘তেজস মার্ক-১এ’ যুদ্ধ বিমান ভারতের হাতে তুলে দেওয়ার কথা ছিল হ্যাল-এর। কিন্তু, দু’বছর পেরিয়ে গেলেও এখনও তা হাতে পায়নি ভারতীয় সেনা। এর ফলে দ্রুত ঘাটতি পূরণের কথা ভাবছে প্রতিরক্ষা মন্ত্রক। সরকারি তথ্য অনুযায়ী, ভারতের হাতে ৪২টি ফাইটার স্কোয়াড্রন থাকার কথা । কিন্তু তা নেমে এসেছে ৩২-এ। সেই কারণে ফ্রান্সের কাছ থেকে এই যুদ্ধবিমানগুলি কিনে ঘাটতি মেটানোর কথা ভাবছে ভারত।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot