Tuesday, August 11, 2026
HomeScrollবোমাবাজি, ছাপ্পা, অশান্তির মধ্যেই শেষ হল বাংলাদেশের ভোটগ্রহণ

বোমাবাজি, ছাপ্পা, অশান্তির মধ্যেই শেষ হল বাংলাদেশের ভোটগ্রহণ

'শান্তিপূর্ণ' নির্বাচনে ভোট পড়ল মাত্র ৪৮ শতাংশ, শুরু হয়েছে গণনা

ওয়েব ডেস্ক: বিক্ষিপ্ত বোমাবাজি, ছাপ্পা, অশান্তির মধ্যেই শেষ হল বাংলাদেশের (Bangladesh General Election) ভোটগ্রহণ। শেখ হাসিনার সরকারের পতনের ১৮ মাস পরে পদ্মাপাড়ে সাধারণ নির্বাচন৷ বাংলাদেশের ত্রয়োদশতম নির্বাচনে ভোট দিতে সকাল থেকেই বুথের সামনে লম্বা লাইন পড়ল ভোটারদের৷ বাংলাদেশর নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুর ২টো পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১% ৷বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বাংলাদেশের ২৯৯টি কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ৷ চলে বিকেল ৪টে পর্যন্ত৷ তারপর, এদিনই বিকেলে শুরু হল ভোটগণনা।আগামিকাল ১৩ ফেব্রুয়ারি জানা যাবে বাংলাদেশের মসনদে কে বসতে চলেছেন।

অশান্তির মধ্যেই শেষ হল বাংলাদেশের ভোটগ্রহণ।দু’জায়গায় বোমাবাজি, আহত কিশোর, সাংবাদিকদের আক্রমণ ইত্যাদি ঘটনার মধ্য দিয়েই আপাত বড় কোনও অশান্তি ছাড়াই সম্পন্ন হল বাংলাদেশের বহু প্রতীক্ষিত সাধারণ নির্বাচন৷ সকাল সাড়ে ৭টা নাগাদ শুরু হয়েছিল ভোট গ্রহণ৷ শেষ হল বিকেল ৪টের সময়৷ বাংলাদেশের কমিশন সূত্রের খবর, বেলা ২ টো পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ বলে জানিয়েছেন ইসির মুখ্যসচিব আখতার আহমেদ।বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে বাংলাদেশের ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, হিংসা ও অনিয়মের কিছু অভিযোগ এসেছে। সেগিুলি খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।জয়পুরহাটে ভোট শুরুর পরপরই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতির খবর পাওয়া যায়। সকাল থেকে নারী ও পুরুষ ভোটারদের সারিবদ্ধভাবে অপেক্ষা করতে দেখা যায়। অন্যদিকে, নেত্রকোনায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়লেও অধিকাংশ কেন্দ্রে এখনও আশানুরূপ উপস্থিতি দেখা যায়নি।দিনভর কারচুপির অভিযোগ, ককটেল বিস্ফোরণ। খুলনা সদরে বিএনপি নেতার মৃত্যু। সবমিলিয়ে ঘটনার ঘনঘটা।

আরও পড়ুন: শুক্রবার ভারচুয়ালি সিইও দফতরের সঙ্গে বৈঠকে কমিশনের, কী নিয়ে আলোচনা হতে পারে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভোটদান শেষের পর এক বিবৃতিতে তিনি বলেন, ‘ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচন-সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের পেশাদারিত্ব—এই সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট।জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে শুরু ভোট গণনা। খবর বিবিসি সূত্রে। সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনের ব্যালট সাদা কালো রঙের, অন্যদিকে গণভোটের ব্যালট গোলাপি রঙের। প্রথমে ভিন্ন রঙের ব্যালট পেপার আলাদা করা হবে। তারপর আলাদা আলাদাভাবে গণনা করা হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor