HomeScrollকলকাতা হাইকোর্টের কর্মীদের ৩ ঘন্টার কর্মবিরতি! আদালতে কী অবস্থা?
Calcutta High Court

কলকাতা হাইকোর্টের কর্মীদের ৩ ঘন্টার কর্মবিরতি! আদালতে কী অবস্থা?

কীসের দাবিতে আদালত কর্মীদের এদিনের কর্মবিরতি? দেখুন

কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশমতো অবিলম্বে ২৫ শতাংশ মহার্ঘভাতা (DA) দিয়ে দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) কর্মচারীরা আজ বেলা ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি (Strike) পালন করার সিদ্ধান্ত নিয়েছিল।

এদিন বেলা ২টোর পর থেকে দেখা যাচ্ছে এজলাসে হাইকোর্টের কর্মচারীরা অনুপস্থিত। কোনও এজলাসে কর্মচারীরা উপস্থিত থাকলেও কাজ করা থেকে বিরত রয়েছেন, আবার কোনও এজলাসে বিচারপতিরা কর্মচারীদের ছাড়া নিজেরাই মামলার শুনানি গ্রহণ করছেন।

আরও পড়ুন: শুক্রবার কলকাতা পুরসভার বাজেট! শহরবাসীর প্রত্যাশাপূরণে ‘কল্পতরু’ হবেন মেয়র?

অন্যদিকে শ্রম কোড বাতিল, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান সহ একাধিক দাবিতে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন গুলি আজ দেশ জুড়ে যে ধর্মঘটের ডাক দিয়েছে তাকে সমর্থন জানিয়ে এদিন হাইকোর্টের কর্মচারীরাও বিক্ষোভ দেখান হাইকোর্টের বি গেটে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News