Thursday, March 12, 2026
HomeBig newsশুক্রবার কলকাতা পুরসভার বাজেট! শহরবাসীর প্রত্যাশাপূরণে ‘কল্পতরু’ হবেন মেয়র?
Kolkata Municipal Corporation Budget

শুক্রবার কলকাতা পুরসভার বাজেট! শহরবাসীর প্রত্যাশাপূরণে ‘কল্পতরু’ হবেন মেয়র?

ভোটমুখী শহরে কী কী নতুন ঘোষণা করতে পারেন ফিরহাদ হাকিম? দেখুন বিশেষ প্রতিবেদন

কলকাতা: রাত পোহালেই পেশ হবে কলকাতা পুরসভার বাজেট (Kolkata Municipal Corporation Budget)। আগামীকাল, ১৩ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় পুরসভার বাজেট পেশ করবেন শহরের মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বাজেট অধিবেশনের (Budget Session) উপর আলোচনা ও পর্যালোচনা চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি (সোমবার) এবং ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

রাজনৈতিক দিক থেকে এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সামনেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন এবং সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মাঝামাঝি কলকাতা পুরসভার নির্বাচন। সেই প্রেক্ষাপটে এই বাজেটকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

পুরসভা সূত্রে খবর, শহর কলকাতার মানুষের মন জয়ের লক্ষ্যেই এবারের বাজেটে কিছু চমক থাকতে পারে। নগর পরিষেবাকে আরও কার্যকরী ও আকর্ষণীয় করে তুলতে পরিকাঠামো উন্নয়নে ব্যয় বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিশেষভাবে গুরুত্ব পেতে পারে বস্তি উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, নিকাশি ব্যবস্থার উন্নতি, পানীয় জলের নতুন প্রকল্প, আধুনিক পার্কিং ব্যবস্থা, হোর্ডিং ও বিজ্ঞাপন ব্যবস্থার আধুনিকীকরণ এবং দূষণ নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব উদ্যোগ।

আরও পড়ুন: অবশেষে শীতের বিদায়? বাড়ছে তাপমাত্রার পারদ, কী জানাচ্ছে হাওয়া অফিস?

এছাড়াও শহরজুড়ে সবুজায়ন, আধুনিক ওয়াটার স্প্রিংকলার সহ একাধিক প্রকল্পে বাড়তি বরাদ্দের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও বিভিন্ন বাণিজ্যিক প্রকল্পেও নজর দেওয়া হতে পারে।

তবে বাজেটের আর্থিক বাস্তবতা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। বিগত কয়েকটি অর্থবছর – ২০২২-২৩, ২০২৩-২৪ এবং ২০২৪-২৫-তে আয় ও ব্যয়ের হিসাবে ঘাটতির বিষয়টি উঠে এসেছিল। ঘাটতি কমানোর জন্য একাধিক পদক্ষেপের কথা বলা হলেও তা পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে।

এবারের বাজেটেও ঘাটতি থাকার সম্ভাবনা রয়েছে। নতুন রিভাইসড অ্যাসেসমেন্ট ব্যবস্থা চালু হলেও বকেয়া কর আদায় পুরোপুরি সম্পন্ন করা যায়নি। তার প্রভাব পড়তে পারে এবারের বাজেটে। একইসঙ্গে নির্বাচনের আগে ব্যয় বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা থাকায় ঘাটতির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast