ওয়েবডেস্ক- ২০২৬ সালকেই চূড়ান্ত বলে বেঁধেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । মাওমুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। জীবনের মূল স্রোতে ফিরতে একাধিক কেন্দ্রের সুবিধার কথাও ঘোষণা করা হয়েছিল। এর পর বহু মাওবাদী (Maoist) তাদের সেই জীবন ছেঁড়ে মূল স্রোতে ফিরে এসেছেন। সম্প্রতি আন্তসমর্পণ করেছেন শীর্ষ নেতা তিপ্পিরি তিরুপতি (Top Leader Tippiri Tirupati)।
এবার তিনি মাওবাদীদের অস্ত্র ছেড়ে সমাজ ও রাজনীতির স্রোতে ফেরার প্রস্তাব দিলেন। তিপ্পিরি তিরুপতি দেবজি বা দেবুজি নামেও পরিচিত। সম্প্রতি তিনি তেলঙ্গানা পুলিশের কাছে আন্তসমর্পণ করেছেন বলে জানা গেছে, তবে দাবি করা হয় তাকে গ্রেফতার করা হয়েছিল। এবার মাওবাদীদের অস্ত্র ছাড়ার পরামর্শ দিলেন এই শীর্ষ নেতা।
শীর্ষ নেতা তিপ্পিরি তিরুপতি তিনি সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে সংগঠনের সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজের মৃত্যুর পর, তিরুপতিকে সেই পদে বসানো হয়েছিল বলে বিভিন্ন সূত্রে খবর। তাঁর দাম ছিল ১ কোটি টাকা। তিপ্পিরি তিরুপতির বিরুদ্ধে ২০১০ সালে দান্তেওয়াড়ায় সিআরপিএফ জওয়ানদের ওপর হামলাসহ ২৫০ জনেরও বেশি নিরাপত্তাকর্মী হত্যা এবং ১,০০০-এর বেশি আগ্নেয়াস্ত্র লুটের অভিযোগ রয়েছে।
আরও পড়ুন- অবশেষে মুক্তি পাচ্ছেন সোনম ওয়াংচুক!
দেবজি বলেন, “মুখ্যমন্ত্রী (রেবন্ত রেড্ডি)-কে আমি অনুরোধ করেছিলাম (নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে)। তিনি আমার কথা রেখেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন।” তিনি আরও বলেন, মাওবাদীরা অস্ত্র ছেড়ে দেবে, আমাদের সংগঠনটিকেও একটি বৈধ দল হিসাবে দেখা হোক।”
গত বছর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন সিপিআই (মাওবাদী)-র সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজ। তার পর থেকে জল্পনা ছড়ায় যে দেবজিকেই ওই পদে বসানো হয়। আত্মসমর্পণে আগে তিনিই ছিলেন এই মাও সংগঠনের এক নম্বর। আত্মসমর্পণ করা মাওবাদী নেতাই এবার অস্ত্র ছেড়ে মূল স্রোতে ফেরার বার্তা দিলেন।







