Wednesday, July 1, 2026
HomeScrollত্রিপুরায় পৌঁছেই বিমানবন্দরে অবস্থান তৃণমূলের প্রতিনিধি দলের, দেখুন কী অবস্থা
TMC On Tripura

ত্রিপুরায় পৌঁছেই বিমানবন্দরে অবস্থান তৃণমূলের প্রতিনিধি দলের, দেখুন কী অবস্থা

সুস্মিতা-সায়নীরা ত্রিপুরা পৌঁছতেই উত্তেজনা, আগরতলায় ধর্নায় কুণালরা

ওয়েব ডেস্ক: আগরতলা বিমানবন্দরে (Tripura Agartala Airport) পুলিশি বাঁধার মুখে তৃণমূলের প্রতিনিধিদল। বিমানবন্দরে ধর্নায় বসলেন তৃণমূলের প্রতিনিধিরা। তৃণমূলের অভিযোগ, চারটি গাড়ির মধ্যে তিনটি গাড়িকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আগরতলা বিমানবন্দরে অবস্থান বিক্ষোভে বসলেন তৃণমূলের ১ মন্ত্রী ও ৩ সাংসদের। পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন বিজেপির সাংসদ-বিধায়ক। প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় পাল্টা তৃণমূলের পার্টি অফিসে হামলা চালানো হয়েছে। বুধবার ত্রিপুরা গিয়েছে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধিদল। সেই দলে রয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh), যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ (Sayooni Ghosh), রাজ্যের বনমন্ত্রী ও ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদা (Birbaha Hansda), জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) এবং তৃণমূল নেতা সুদীপ রাহা।

আগরতলায় পৌঁছতেই পুলিশের সঙ্গে প্রবল বাকবিতন্ডা জড়িয়ে পড়ে তৃণমূলের প্রতিনিধি দল। পুলিশের সঙ্গে বচসা তৃণমূলের প্রতিনিধি দলের। অভিযোগ, কনভয়ের গাড়ি সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। এরপর আগরতলা বিমানবন্দরেই বসে পড়েন তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “আমাদের সঙ্গে চারটে গাড়ি এসেছিল। গাড়িগুলোকে হুমকি দেওয়া হচ্ছে। আমাদের কাছে একটা একটি গাড়ি আছে। বাকি গাড়ি হুমকি দিয়ে ফেরত পাঠানো হয়েছে। সেই একটা গাড়ি যদি দুটো ট্রিপও করে, পুলিশ বলছে একবারেই যেতে হবে। আমরাও ঠিক করেছি ব্যাগ একটা গাড়িতে দিয়ে দেব। তারপর হাঁটতে শুরু করব। তৃণমূল নেতা বসেই বলতে বলেন, এরা যখন বাংলায় যান সকলে মিলে অবাধে মিলে ঘুরে বেড়াতে শুরু করেন। আর আমরা এখানে এলে গাড়ি তাড়িয়ে দেওয়া হয়। প্রিপেড ট্যাক্সিকে বলে দেওয়া হয় না দিতে। পুলিশ অপেক্ষা করতে বলেছে অপেক্ষা করছি।

আরও পড়ুন: পুলিশের হাতে গ্রেফতার পুলিশ! জুবিন গর্গ-মৃত্যু তদন্তে ধৃত খুড়তুতো ভাই

বীরবাহা হাঁসদা বলেন, “দুঃখজনক ঘটনা। বিজেপি নেতারা বলে বাংলা সেফ না। আমরা ত্রিপুরা এসে দেড়ঘণ্টা বসে আছি, কিন্তু গাড়ি পাচ্ছি না। টাকা দিলেও গাড়ি পাওয়া যাচ্ছে না। ত্রিপুরার সরকারের দেখা উচিত বাংলায় কী ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালায়। বাংলায় আমরা শান্তিতে আছি। এসে দেখে যাও। সায়নী ঘোষ বলেন, “এটা ত্রিপুরা সরকারের ব্যর্থতা। আমাদের পার্টি অফিস ভাঙা হয়েছে বলে এসেছি, তাতেও সমস্যা। আপনারা তো রোজ বাংলায় যান। সেখানে আপনাদের প্রটোকল মেনে নিরাপত্তা দেওয়া হয়। তাহলে এত কীসের ভয়।

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO