Tuesday, March 17, 2026
HomeScrollসিরোহীতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৬

সিরোহীতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৬

রাজস্থান: বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ রাজস্থানের (Rajasthan) সিরোহী জেলার (Sirohi) আবুরোড সদর থানা এলাকার কিভারলির (Kivarli) কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা (Road Accident) । মৃত ছয়। মৃতদের তালিকায় রয়েছে শিশু এবং মহিলারাও। একজন মহিলা গুরুতর আহত (Injured) , প্রাথমিক চিকিৎসার পর সিরোহী জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে সিও গোমারাম (Gomaram), এসএইচও দর্শন সিং (Darshan Singh), এসআই গোকুলরাম (Gokulram), এবং হেড কনস্টেবল বিনোদ (Vinod) সহ অন্যান্য পুলিশকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।

সিও গোমারাম জানান,  আহতরা জালোরের (Jalore) বাসিন্দা। এদিন আহমেদাবাদ (Ahmedabad) থেকে জালোরে ফিরছিলেন। ২৭ নম্বর জাতীয় সড়কে (National Highway 27) কিভারলির কাছে তাদের গাড়ি একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয় এদিন। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু  হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জন মারা যান। দুর্ঘটনায় একজন মহিলা আহত হন, যাকে অ্যাম্বুলেন্স  দিয়ে আবুরোড সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে সিরোহী জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহতদের মরদেহ  মর্গে রাখা হয়েছে এবং তাঁদের পরিবারের সদস্যদের এই দুর্ঘটনার খবর জানানো হয়েছে।

আরও পড়ুন: বাজারে জাল ওষুধের রমরমা

হেড কনস্টেবল বিনোদ লাম্বা বলেন, জাতীয় সড়কে টহল দেওয়ার সময় কিভারলির সামনে একটি বিকট শব্দ (Loud Noise) শোনা যায়। দ্রুত তিনি ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্স এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেন। দুর্ঘটনাস্থলে একটি ক্রেন (Crane) এনে ট্রেলারে আটকে থাকা গাড়িটি বের করা হয়। মৃতদেহগুলি বের করতে গাড়ির দরজা ভেঙে ফেলা হয়েছিল। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় দেহগুলি বের করা সম্ভব হয়।

নিহতদের মধ্যে ছিলেন এক দম্পতি এবং তাঁদের ছেলে। তাঁরা হলেন নরসারামের ছেলে নারায়ণ প্রজাপত  ৫৮), তাঁর স্ত্রী পোশি দেবী (৫৫) এবং তাঁদের ছেলে দুষ্যন্ত (২৪)। এছাড়াও চালক কালুরাম (৪০), যশরাম (৪) এবং জয়দীপ (৩০) এই দুর্ঘটনায় প্রাণ হারান। দুর্ঘটনার সময় গাড়িতে মোট সাতজন ছিলেন, যার মধ্যে ছ’জনের মৃত্যু হয়েছে।

সড়ক দুর্ঘটনার পর ঘটনাস্থলে চরম শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসন  এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ। স্থানীয়রা সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং প্রশাসনের কাছে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88