Friday, March 20, 2026
HomeScrollলখনউতে ট্রেন লাইনচ্যুত করার বড় ষড়যন্ত্র !

লখনউতে ট্রেন লাইনচ্যুত করার বড় ষড়যন্ত্র !

ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রাজধানী লখনউ (Lucknow)। নবারের শহরে গরীব রথ ট্রেনটিকে লাইনচ্যুত করে দুর্ঘটনা ঘটানোর পিছনে রয়েছে বড় কোনও ষড়যন্ত্র। যা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রেল লাইনে আড়াই ফুট লম্বা এবং ৬ ইঞ্চি পুরু একটি কাঠের টুকরো পাওয়া গিয়েছে। ছিল গাছের ডালপালা, কমলা রঙের একটি তোয়ালে। রহিমাবাদ-দিলাওয়ারনগরের মধ্যে ট্রেন লাইনচ্যুত করার ষড়যন্ত্র করা হয়েছিল।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ২টোর দিকে। মালিহাবাদ রেলস্টেশনের কাছে রহিমাবাদ-দিলাভারনগর স্টেশনের মাঝামাঝি রেললাইনে কাঠের টুকরো রেখেছিল কয়েকজোণ দুষ্কৃতী। কাঠের টুকরোটি ছিল আড়াই ফুট লম্বা এবং ৬ ইঞ্চি পুরু। এছাড়াও, ট্র্যাকে আম গাছের পাতায় ভরা ডালপালাও ফেলে রাখা হয়েছিল। কাছেই পড়ছিল একটি কমলা রঙের তোয়ালে। এই সময়, সহরসা-আনন্দ বিহার গরীব রথ (05577) ওই এলাকা অতিক্রম করছিল।

আরও পড়ুন: জেলা সফরে মুখ্যমন্ত্রী

জানা গিয়েছে, ট্র্যাকে কিছু পড়ে রয়েছে দেখে বিপদ এড়াতে ইমার্জেন্সি ব্রেক কষেন সহরসা-আনন্দ বিহার গরীব রথের লোকো পাইলট। ফলে ট্রেনটি তীব্র ঝাঁকুনি দিয়ে থেমে যায়। এরপরই রেলকর্মীরা এসে দেখেন লাইনের উপর পড়ে রয়েছে আড়াই ফুট লম্বা এবং ৬ ইঞ্চি পুরু একটি কাঠের টুকরো।

এরপর, রহিমাবাদ স্টেশন মাস্টার-সহ রেলের কর্মকর্তাদের এই বিষয়ে তথ্য দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আরপিএফ। ট্রেনের ট্র্যাক থেকে ওই কাঠের টুকরো এবং গাছের ডালপালা সরিয়ে দেওয়া হয় ৷

দেখুন আরও খবর:

 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor