Monday, March 30, 2026
HomeScrollবাজেট ২০২৬-এ সাধারণ মানুষের জন্য কী কী সুরহা হল?
Budget 2026

বাজেট ২০২৬-এ সাধারণ মানুষের জন্য কী কী সুরহা হল?

বাজেটে সাধারণ মানুষের স্বস্তি?

নয়াদিল্লি: ১ ফেব্রুয়ারি ২০২৬-এর কেন্দ্রীয় বাজেটে (Budget 2026) মধ্যবিত্ত, চাকরিজীবী, যুব সমাজ ও ক্ষুদ্র উপার্জনকারীদের জন্য একাধিক স্বস্তির ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaram)। কর কাঠামোয় বড় বদল, কর্মসংস্থান বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং আবাসন সহায়তার মাধ্যমে সাধারণ মানুষের হাতে বেশি অর্থ রাখার দিকেই জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে।

সবচেয়ে বড় ঘোষণা আয়কর নিয়ে। নতুন কর ব্যবস্থায় বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে। এর সঙ্গে চাকরিজীবীদের স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে ৭৫ হাজার টাকা করায় কার্যকরভাবে ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপর কর দিতে হবে না। প্রবীণ নাগরিকদের জন্য কর ছাড়ের সীমাও বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে। ফলে মধ্যবিত্ত ও বেতনভোগী শ্রেণির বড় অংশ সরাসরি উপকৃত হবেন।

আরও পড়ুন: বাজেট ২০২৬: বিরাট ঘোষণা নির্মলা সীতারমনের

কর্মসংস্থানের ক্ষেত্রেও বড় লক্ষ্য নির্ধারণ করেছে কেন্দ্র। পিএম বিকশিত ভারত রোজগার যোজনার মাধ্যমে ৩.৫ কোটি নতুন চাকরির লক্ষ্য নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমবার চাকরিতে যোগ দেওয়া প্রায় ১.৯২ কোটি যুবক-যুবতী বিশেষ অগ্রাধিকার পাবেন। পাশাপাশি গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক সুরক্ষায় বড় পদক্ষেপ—প্রায় ১ কোটি কর্মীকে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনা হচ্ছে।

স্বাস্থ্য খাতেও জোর দেওয়া হয়েছে। জেলা হাসপাতালগুলোতে ধাপে ধাপে ডে-কেয়ার ক্যানসার সেন্টার খোলা হবে, প্রথম পর্যায়ে ২০০টি কেন্দ্র চালু করার পরিকল্পনা। আবাসন ক্ষেত্রে SWAMIH ফান্ড–২-এর মাধ্যমে অতিরিক্ত ১ লক্ষ সাশ্রয়ী বাড়ি তৈরির ঘোষণা করা হয়েছে।

কৃষকদের জন্য ‘পিএম ধন-ধান্য কৃষি যোজনা’ চালু করে ১০০ জেলায় উন্নত বীজ ও সহায়তা দেওয়া হবে। স্ট্রিট ভেন্ডরদের জন্য UPI-লিঙ্কড ৩০ হাজার টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড সুবিধাও ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে এবারের বাজেট সাধারণ মানুষের খরচের চাপ কমানো ও আয় বাড়ানোর দিকেই লক্ষ্য রাখছে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot