Friday, July 3, 2026
HomeScrollবাংলা কী পেল? বাজেট শেষ হতেই গর্জে উঠলেন অভিষেক
Abhishek Banerjee

বাংলা কী পেল? বাজেট শেষ হতেই গর্জে উঠলেন অভিষেক

এই বাজেটে বাংলার জন্য কোনও বরাদ্দ বা প্রকল্প নেই, আক্রমণ অভিষেকের

ওয়েব ডেস্ক : রবিবার বাজেট (Union Budget 2026) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। সংসদে এদিন ১ ঘণ্টা ২৫ মিনিটের দীর্ঘ বাজেট ভাষণ দেন তিনি। তবে এখানে বাংলার জন্য কোনও রকমের বড় প্রকল্প বা আর্থিক বরাদ্দের কথা ঘোষণা করা হল না। আর এ নিয়ে বাজেটের সমালোচনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

অভিষেক বাজেটের (Budget) সমালোচনা করে বলেছেন, এই বাজেটে বাংলার জন্য কোনও বরাদ্দ বা প্রকল্প নেই। বাংলার সাধারণ কৃষক তফসিলি কারোর জন্যই কিছু নেই। যুবসমাজের কর্মসংস্থান নিয়েও কিছু বলা হয়নি। ৮৫ মিনিট ধরে শুধু ‘ভাট বকা’ হয়েছে বলেও আক্রমণ করেছেন তিনি। তিনি অভিযোগ করে বলেছেন এই বাজেট হল “নতুন বোতলে পুরনো মদ।” তিনি আরও বলেছেন, এই বাজেটকে, ‘মিশনলেস-ভিশনলেস-বেসলেস’ বাজেট বলে কটাক্ষ করেছেন তিনি। অভিষেক আরও বলেছেন, “এখানকার দশ কোটি মানুষকে যাঁরা বাংলাদেশি মনে করেন তাঁরা হলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার জন্য কোনও বরাদ্দ-আর্থিক সমাধান কিছুই আনেননি বাজেটে।”

বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay) বাজেট নিয়ে বলেছেন, বাংলা থেকে কিছু পাবে না, সেই কারমে বাজেটে বাংলার জন্য কিছু বরাদ্দ করা হয়নি। সঙ্গে তিনি বলেছেন, বাজেটে কিছু নেই। এমন কী বাংলার নামটাও নেই।

আরও খবর : নির্মলার বাজেটে বিদ্ধ শেয়ার বাজার! কত কমল সেনসেক্স, নিফটি?

উল্লেখ্য, এই বাজেট আত্মনির্ভরতা উপরেই জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই কারণে আমদানি পণ্যের উপর কর বাড়ানো হচ্ছে। আবার পেশ কিছু পণ্যের আমদানির ক্ষেত্রে কমানো হয়েছে আমদানি কর। ফলে বিদেশ থেকে আমদানি বেশ কিছু পণ্যের দাম বাড়তে পারে।

অনেকে মনে করেছিলেন কর ব্যবস্থা নিয়ে কোনওরকম বড় ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman)। কিন্তু তেমন কিছু ঘোষণা করা হল না। তবে নির্মলা ঘোষণা করেছেন, ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। বাজেট পেশের সময় জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নতুন আয়কর আইনে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। অডিট হয়নি এমন ব্যবসায়িক মামলা বা ট্রাস্টের ক্ষেত্রে ৩১ অগস্ট পর্যন্ত রিটার্ন দাখিল করার সুযোগ পাবে।

অন্যদিকে, কেন্দ্রীয় বাজেটের পর এবার বাংলায় পেশ হবে বাজেট। তা পেশ হবে আগামী ৫ ফেব্রুয়ারি। ফলে সেখানে বঙ্গবাসীদের জন্য রাজ্য সরকার কী ঘোষণা করে, সে দিকেই তাকিয়ে বাংলার মানুষ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet