Thursday, June 18, 2026
HomeScrollনির্মলার বাজেটে বিদ্ধ শেয়ার বাজার! কত কমল সেনসেক্স, নিফটি?
Union Budget 2026

নির্মলার বাজেটে বিদ্ধ শেয়ার বাজার! কত কমল সেনসেক্স, নিফটি?

অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার মাঝেই ধস নামল শেয়ার বাজারে, দালাল স্ট্রিটে হুলুস্থুল

ওয়েব ডেস্ক: রবিবার সংসদে কেন্দ্রীয় বাজেট (Union Budget 2026) পেশ করলেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। আশা ছিল, এদিন অর্থমন্ত্রী একের পর এক বড় ঘোষণা করবেন, সেই সঙ্গে চাঙ্গা থাকবে দালাল স্ট্রিট। কিন্তু বাজেট ঘোষণার সঙ্গে আরও ধসে গেল শেয়ার বাজার (Share Market)। সেনসেক্স (Sensex) থেকে নিফটি (Nifty)- দুই সূচকই আপাতত নিম্নমুখী। বেলা বাড়ার সঙ্গে দুই সূচকের মান খানিক বাড়লেও সামগ্রিকভাবে শেয়ার বাজারে পতনের ছবিটা অব্যাহত।

রবিবার সকাল ১১টায় নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতা শুরুর দিকে সেনসেক্স প্রায় ৪০০ পয়েন্ট পর্যন্ত বেড়ে যায়। তবে সেই উত্থান খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। মুহূর্তের মধ্যে বদলে যায় ছবিটা। হুড়মুড়িয়ে পড়তে শুরু করে স্টক মার্কেটের দুই প্রধান সূচক। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শেষ হওয়ার সময় সেনসেক্স ২,০০০ পয়েন্টেরও বেশি নেমে যায়। একই সঙ্গে নিফটিও প্রায় ৮০০ পয়েন্ট কমে যায়।

আরও পড়ুন: বাজেটে ঘাটতি ৪.৩ শতাংশ! এর প্রভাবে কী হতে পারে? দেখুন

যদিও নির্মলা সীতারামনের বক্তৃতা শেষ হওয়ার পরে বাজার কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। বেলা ১টা নাগাদ সেনসেক্স শেষ ক্লোজিংয়ের তুলনায় ৮১১ পয়েন্ট বা ০.৯৮ শতাংশ নিচে লেনদেন করছিল। নিফটি তখন ২৫৭ পয়েন্ট বা ১.০২ শতাংশ নিম্নমুখী ছিল। পাশাপাশি এই সময় শেয়ার বাজারের সব ক’টি সেক্টরাল ইনডেক্সই লাল ছিল। বাজারে এই বড় পতনের পিছনে বাজেটে করা একটি গুরুত্বপূর্ণ ঘোষণাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto