Sunday, June 21, 2026
HomeScrollমার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে বিরোধীদের কটাক্ষ উড়িয়ে কী বার্তা দিলেন মোদি?
Narendra Modi

মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে বিরোধীদের কটাক্ষ উড়িয়ে কী বার্তা দিলেন মোদি?

সমালোচনায় কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: আমেরিকার (America) সঙ্গে ভারতের সাম্প্রতিক বাণিজ্যচুক্তিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে বিরোধীদের সমালোচনায় কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মঙ্গলবার সংসদে এনডিএ (NDA) সাংসদদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, এই চুক্তি হঠাৎ আসেনি—এটি দীর্ঘদিনের কূটনৈতিক ধৈর্য ও কৌশলের ফল।

বৈঠকে মোদির স্পষ্ট বক্তব্য, মার্কিন শুল্কনীতি নিয়ে যখন নানা মহল থেকে সমালোচনা হচ্ছিল, তখন সরকার সংযমের পথেই হেঁটেছে। তাঁর কথায়, “মার্কিন শুল্কবাণ নিয়ে বহু মানুষ সমালোচনা করেছিলেন। কিন্তু আমরা ধৈর্য দেখিয়েছিলাম। আজ তার ফল সবাই দেখতে পাচ্ছেন।”

আরও পড়ুন: মমতার সঙ্গে সাক্ষাতের পর কমিশনের বিবৃতিতে হুঁশিয়ারি

প্রধানমন্ত্রীর দাবি, তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া না দেখিয়ে আলোচনার পথ বেছে নেওয়াতেই দু’দেশের সম্পর্ক আরও মজবুত হয়েছে এবং ভারতের বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত হয়েছে। এই চুক্তির ফলে রপ্তানি, বিনিয়োগ এবং প্রযুক্তি সহযোগিতার নতুন দিগন্ত খুলবে বলেও তিনি সাংসদদের জানান।

বিরোধী শিবির যেখানে চুক্তির বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলছে, সেখানে সরকার এটিকে কৌশলগত ও অর্থনৈতিক, দু’দিক থেকেই বড় সাফল্য হিসেবে তুলে ধরছে। এখন নজর থাকবে—চুক্তির বাস্তব প্রভাব কত দ্রুত বাজার ও শিল্পক্ষেত্রে পড়ে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto