Wednesday, May 20, 2026
Homeঅবৈধ কয়লা খনন করতে গিয়ে মৃত ২

অবৈধ কয়লা খনন করতে গিয়ে মৃত ২

আসানসোল: ৪০০ টাকার বিনিময়ে অবৈধ কয়লা সংগ্রহ করতে গিয়েই প্রাণ গেল দুজনের। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ার নর্থ সিয়ারসোল কোলিয়ারী সংলগ্ন আমবাগান এলাকায়। পরিবার সূত্রে খবর, ঠিকা শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন তারা।

পরিবারের তরফে জানা গিয়েছে, ৪ জন শ্রমিক গিয়েছিলেন কয়লা সংগ্রহে। সেখানে দুই শ্রমিক অনেকটা গভীরে চলে যান। প্রায় পঞ্চাশ ফুট নিচে নেমে পড়ে বছর ৪২ এর রবি কর্মকার ও বছর ত্রিশের ওই একই এলাকারই বাসিন্দা সঞ্জিত বাউরী। সেইসময়ই উপরে থাকা দুই ঠিকা কর্মী লক্ষ্য করেন ভেতরে মারণ গ্যাস রয়েছে। বিষয়টি লক্ষ্য করেই তারা ঘটনাস্থল থেকে কোনক্রমে দ্রুত এলাকা ছেড়ে নিজেদের গ্রামের বাসিন্দাদের খবর দেন। এলাকাবাসীরা দ্রুত তাঁদের উদ্ধারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়লা খণির মুখে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় জামুড়িয়া থানার পুলিশ। রানীগঞ্জের দমকল বিভাগের বিশেষ দলও এসে পৌঁছয় ঘটনাস্থলে। একইভাবে ইসিএলের আধিকারিকেরাও আসেন ঘটনাস্থলে।

আরও পড়ুন : কালীগঞ্জের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি

এরপরই শনিবার সকালে নিশ্চিত হওয়া যায় যে ওই অবৈধ খনিতে রয়েছে মারন গ্যাস। এখনও পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি, এই ঘটনায় দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, জামুড়িয়ার কয়লা খনি এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে কয়লা সংগ্রহের কাজ চলছিল। তবে অবশেষে একজের দেহ উদ্ধার করা গেলেও অন্যজনের দেহ উদ্ধার সম্ভব হয়নি শেষ পাওয়া খবর অনুযায়ী। অবৈধ কারবারের বিষয়টি আরও একবার প্রকাশ্যে এল এই ঘটনার পর। এখন দেখার এই অবৈধ কারবার রুখতে কিরূপ পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন।

দেখুন খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot