Thursday, February 5, 2026
HomeScroll‘থ্রি ইডিয়টস’ আসছে ফোর ইডিয়টস, চতুর্থ কে জানানে?
3 Idiots

‘থ্রি ইডিয়টস’ আসছে ফোর ইডিয়টস, চতুর্থ কে জানানে?

'থ্রি ইডিয়টস'-এর সিক্যুয়েলে আরও এক নতুন মুখ্য অভিনেতা করবে ধামাকা

ওয়েব ডেস্ক: মাঝখানে বছর ১৬ পেরলেও ব়্যাঞ্চো-রাজু আর ফারহানের ‘দোস্তি’ ভোলেনি সিনেদর্শকরা। এবার ফের তাঁদের বন্ধুত্বের সমীকরণ ফিরে দেখার পালা। প্রায় ১৬ বছর পর তৈরি হচ্ছে ‘থ্রি ইডিয়টস’ (3 Idiots)। ২০২৬ সালের দ্বিতীয়ার্ধেই শুরু হচ্ছে শুটিং। এর সঙ্গেই খবর এসেছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলে আরও একজন নতুন মুখ্য অভিনেতা ঢুকতে পারেন। সূত্রের খবর সিকুয়ালের নাম ফোর ইডিয়টস (4 Idiots) হতে পারে।

২০০৯ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘থ্রি ইডিয়টস’। আজও বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা হিসেবে বিবেচিত। এবার সেই ছবির অনুরাগীদের জন্য বড় চমক। বহু প্রতীক্ষার পর আসছে ‘থ্রি ইডিয়টস ২’। সূত্রের খবর, স্ক্রিপ্ট লক হয়ে গিয়েছে এবং ২০২৬ সালের দ্বিতীয়ার্ধেই শুরু হচ্ছে শুটিং। নির্মাতা রাজকুমার হিরানি তাঁর ব্লকবাস্টারের সিকুয়েল নিয়ে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছেন। সূত্রের খবর, ছবির মূল চার অভিনেতা-আমির, করিনা, মাধবন ও শরমন-এই সিকুয়েলে ফিরছেন। নির্মাতাদের দাবি, “প্রথম ছবির ম্যাজিক ফিরছে। প্রযোজনা সংস্থা ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, “ছাব্বিশ সালের মাঝামাঝি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের শুটিং শুরু হবে। রিইউনিয়নের কথা ভেবে প্রত্যেকেই ভীষণ উচ্ছ্বসিত। থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলে আরও একজন নতুন মুখ্য অভিনেতা ঢুকতে পারেন। ‘বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে এবং এর সিক্যায়ালের নাম হতে পারে 4 ইডিয়টস। নির্মাতারা চতুর্থ ইডিয়টস খুঁজছেন।কে হবেন ফোর ইডিয়টস কে হবে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: জন্মদিনেই ভক্তদের বড় ‘সারপ্রাইজ’ দেবেন সলমন

Read More

Latest News