Sunday, June 28, 2026
HomeScrollবিজয় হাজারে ট্রফিতে দল ঘোষণা দিল্লির! দলে পন্থ–কোহলি
Vijay Hazare Trophy

বিজয় হাজারে ট্রফিতে দল ঘোষণা দিল্লির! দলে পন্থ–কোহলি

দিল্লি তাদের সমস্ত গ্রুপ ম্যাচ খেলবে বেঙ্গালুরুতে

ওয়েব ডেস্ক : শুরু হচ্ছে বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)। প্রথম দুই ম্যাচের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করল দিল্লি (Delhi)। এই দলে রয়েছে বিরাট কোহলি (Virat Kohli) ও ঋষভ পন্থ (Risabh Pant)। ঘরোয়া এই টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। গ্রুপ ডি-তে থাকা দিল্লি তাদের সমস্ত গ্রুপ ম্যাচ খেলবে বেঙ্গালুরুতে।

বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী, ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে অন্তত দু’টি লিস্ট এ ম্যাচ খেলতেই হবে। সেই কারণেই দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নিজেদের উপলব্ধতার কথা জানিয়েছেন কোহলি ও পন্থ। গত ২ ডিসেম্বর ডিডিসিএ সভাপতি রোহন জেটলি কোহলির খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। অন্ধ্রপ্রদেশ ও গুজরাটের বিরুদ্ধে ম্যাচ দু’টিতে দিল্লির অধিনায়কত্ব তরতে দেখা যাবে ঋষভ পন্থকে।

আরও খবর : আইপিএলের আগেই মালিকানা বদল হচ্ছে KKR-এর!

সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ওই সিরিজে তিনি দুটি শতরান ও একটি অর্ধশতরান করেন। যার কারণে ২–১ ব্যবধানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ জেতে ভারত। অন্যদিকে নতুন বছরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবেন কোহলি। তার আগে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে তাঁকে। এর আগে গত রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে খেলতে দেখা গিয়েছিল বিরাটকে।

দিল্লির ঘোষিত দলে রয়েছেন অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মাও। কাকতালীয়ভাবে, কোহলি ও ইশান্ত দু’জনেই ২০০৬ সালে একসঙ্গে দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক করেছিলেন। মাঠের বাইরেও তাঁদের বন্ধুত্ব বেশ পরিচিত।

দিল্লির দল

ঋষভ পন্থ, বিরাট কোহলি, ইশান্ত শর্মা, নবদীপ সাইনি, আয়ুষ বাদোনি, অর্পিত রানা, যশ ধুল, সার্থক রঞ্জন, প্রিয়াংশ আর্য, তেজস্বী দাহিয়া, নীতিশ রানা, হৃতিক শোকিন, হর্ষ ত্যাগী, সিমারজিৎ সিং, প্রিন্স যাদব, দিবিজ মেহরা, আয়ুষ দোসেজা, বৈভব কান্ডপাল ও রোহন রানা। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে অনুজ রাওয়াতকে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO