Sunday, June 28, 2026
HomeScrollআইপিএলের আগেই মালিকানা বদল হচ্ছে KKR-এর!
KKR

আইপিএলের আগেই মালিকানা বদল হচ্ছে KKR-এর!

জুহি চাওলারা মনস্থির করে ফেলেছেন বলেই জানা যাচ্ছে!

ওয়েব ডেস্ক : আইপিএলের (IPL) নয়া মরশুমের আগে শেয়ারের বড় অংশ বিক্রি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)? কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। তবে শাহরুখ খান (Shah Rukh Khan) নয়, বরং কেকেআরের সহ-মালিক ‘মেহেতা গ্রুপ’ (Mehta Group) নিজেদের অল্প কিছু শেয়ার বিক্রি করতে পারেন বলে সূত্রের খবর। শেয়ার বেচা নিয়ে ইতিমধ্যে জুহি চাওলারা মনস্থির করে ফেলেছেন বলেই জানা যাচ্ছে।

বর্তমানে কেকেআর-এর মালিকানা রয়েছে শাহরুখ খানের রেড চিলিজ এবং জুহি চাওলা-জয় মেহেতার মেহেতা গ্রুপের হাতে। রেড চিলির হাতে রয়েছে ৫৫ শতাংশ শেয়ার। আর মেহেতা গ্রুপের কাছে রয়েছে ৪৫ শতাংশ শেয়ার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, নিজেদের শেয়ারের অংশ বিক্রি করতে চাইছে মেহতা গ্রুপ। মূলত, বর্তমানে কেকেআর (KKR)-এর শেয়ার মূল্য অনেকটা বেড়েছে। ফলে নিজেদের মূলধন বাড়াতেই শেয়ারের কিছু অংশ বিক্রি করতে চাইছে মেহেতা গ্রুপ।

আরও খবর : বেটিং অ্যাপ মামলায় এবার বাজেয়াপ্ত হল যুবরাজ-উথাপ্পার সম্পত্তি!

জানা যাচ্ছে, এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য মেহেতা গ্রুপ নিয়োগ করবে নমুরা ইনভেস্টমেন্ট ব্যাঙ্ককে। তবে তারা কতটা শেয়ার বেঁচতে চান? সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অন্যদিকে শেয়ার বিক্রি হলে নতুন মালিক আসবেন। তবে ৫৫ শতাংশ শেয়ার নিয়ে দলের মূল মালিকানা থাকবে শাহরুখের হাতেই।

প্রসঙ্গত, কেকেআর এখনও পর্যন্ত তিনবার চ্যাম্পিয়ন হয়েছে আইপিএল-এ (IPL)। ফলে বলায় যায় মুম্বই, চেন্নাইয়ের পর কেকেআর হল ইন্ডিয়ান প্রেমিয়ার লিগের অন্যতম সফল দল। তার পর এই দলের মালিক শাহরুখ খান। সেই কারণে কেকেআর-এর আলাদা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। সূত্রের খবর, সেটিকেই কাজে লাগিয়ে নিজেদের মূলধন বাড়াতে চাইে মেহেতা গ্রুপ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO