Saturday, April 11, 2026
HomeScrollরাজ্য বাজেটে গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ ৫০০ কোটি টাকা

রাজ্য বাজেটে গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ ৫০০ কোটি টাকা

কোয়েল মন্ডল (গঙ্গাসাগর): সাগরদ্বীপের (Sagardwip) মানুষের স্বপ্ন মুড়িগঙ্গা (Muriganga River) নদীর ওপর সেতু। এবার সেই স্বপ্ন পূরণে আরও একধাপ এগোল রাজ্য সরকার (State Government)। আজ রাজ্য বাজেটে (Bengal Budget) গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ করা হল ৫০০ কোটি টাকা। সাগরদ্বীপ জুড়ে খুশির আমেজ।

মুড়িগঙ্গার ওপর সেতু তৈরি হয়ে গেলেই কলকাতা থেকে গঙ্গাসাগরে পৌঁছানো সহজ হয়ে যাবে। এর ফলে শুধু তীর্থযাত্রী নয়,পর্যটকদের ভিড় আরও বাড়বে গঙ্গাসাগরে।
পাশাপাশি স্থানীয় মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বড় পরিবর্তন আসবে।

আরও পড়ুন: কেন্দ্র প্রতিশ্রুতি রাখে না, পূরণ করি আমরা, দাবি মমতার

সাগরদ্বীপে প্রায় ২ লাখের বেশি মানুষের বাস। গঙ্গাসাগর মেলা ছাড়াও সারা বছরই সাগরের কপিল মুনির আশ্রমে পুণ্যার্থীরা আসেন।

জোয়ার- ভাটার টানে মুড়িগঙ্গা নদীতে বড় সমস্যার মধ্যে পড়তে হয় সবাইকে। তাই সেতু তৈরি হয়ে গেলে এই সমস্যা থেকে সবাই মুক্তি পাবেন। ভেসেলের সাহায্যে সাগরদ্বীপে যেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় সবাইকে। এই সেতু তৈরি হয়ে গেলে এই সমস্যা আর থাকবে না।

প্রশাসন সূত্রে খবর, লট নং ৮ থেকে কচুবেড়িয়া পর্যন্ত মুড়িগঙ্গা নদীর ওপরে ৪ লেনের এই সেতু হবে। এই সেতুর দৈর্ঘ্য হবে ৩ কিমি। আর এই সেতু তৈরিতে খরচ হবে ১ হাজার ৪৩৮ কোটি ৬২ লক্ষ টাকা। ‘এক্সট্রা ডোজ কেব্ল স্টেট ব্রিজ’-এর আদলে অত্যাধুনিক এই ব্রিজ তৈরি করতে সময় লাগবে চার বছর।

কচুবেড়িয়া জেটি ঘাটের ওপর দিয়ে সেতু সোজা যাবে আশ্রম মোড়। লট ৮-এর চার নম্বর স্থায়ী ভেসেল ঘাট দিয়ে সেতুর ঢাল গিয়ে পৌঁছোবে গোলপার্ক।

প্রকল্পের পুরো অর্থই খরচ করবে রাজ্য সরকার। আর ৪৫ দিনের মধ্যে সেতু তৈরি করতে ইচ্ছুক সংস্থাকে টেন্ডারে অংশগ্রহণ করতে হবে। সেইসঙ্গে স্বচ্ছতা বজায় রাখতে ওপেন টেন্ডার ডাকা হয়েছে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto