HomeScrollসপ্তাহান্তে বাঁকুড়ায় অমিত শাহের সভা, দু’দিনে তিনটি জনসভা মমতার
West Bengal Assembly Election 2026

সপ্তাহান্তে বাঁকুড়ায় অমিত শাহের সভা, দু’দিনে তিনটি জনসভা মমতার

বৈশাখের শুরুতেই উত্তরে প্রচারে ঝড় তুলবেন মমতা! টানা সভা-রোড শো

ওয়েব ডেস্ক: নির্বাচন যতই এগিয়ে আসছে প্রচারে ঝড় তুলছে শাসক-বিরোধী দুই পক্ষ। সপ্তাহান্তেই বাঁকুড়ায় জেলায় প্রচারের (Election Campaign) ঝড় তুলবে শাসক থেকে বিরোধী। শনিবারই বাঁকুড়ায় জোড়া সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আবার শনি এবং রবিবার মিলিয়ে বাঁকুড়া জেলাতে মোট তিনটি সভা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বাঁকুড়া জেলায় নির্বাচন প্রথম দফাতেই, আগামী ২৩ এপ্রিল। নিয়ম অনুযায়ী, রাজনৈতিক দলগুলির হাতে প্রচারের জন্য সময় দেড় সপ্তাহ। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই প্রচারের ঝাঁজ বৃদ্ধি করছে সবদল।
বিজেপি সূত্রে খবর, শনিবার বাঁকুড়ায় জোড়া জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমে ওন্দা বিধানসভার বিজেপি প্রার্থী অমরনাথ শাখার সমর্থনে রামসাগর ফিশারি ময়দানে এবং তার পরে ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের সমর্থনে ঝাঁটিপাহাড়ি লাগোয়া এথানি ফুটবল ময়দানে সভা করবেন শাহ।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ্যে, মোট কত নাম বাদ?

শনি এবং রবিবার মিলিয়ে বাঁকুড়া জেলাতেই মোট তিনটি সভা করার কথা মমতারও। শনিবার বড়জোড়ার তৃণমূল প্রার্থী গৌতম মিশ্রের সমর্থনে বড়জোড়া কলেজ মাঠে জনসভা করবেন তিনি। রবিবার বাঁকুড়ার ওন্দা স্টেডিয়ামে ওন্দার প্রার্থী সুব্রত দত্ত এবং তার পরে ছাতনার তৃণমূল প্রার্থী স্বপন মণ্ডলের সমর্থনে কমলপুর শালচূড়া মাঠে জনসভা করার কথা মুখ্যমন্ত্রীর। অন্যদিকে, পয়লা বৈশাখ থেকেই ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফার ভোটের আগে টানা তিন দিনের নির্বাচনী কর্মসূচিতে একাধিক জনসভা ও রোড শো করবেন তিনি।

বিধানসভা নির্বাচনের উত্তরবঙ্গে প্রচারে জোর দিচ্ছে তৃণমূল। পয়লা বৈশাখের পর থেকেই ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ১৫ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত টানা তিন দিন উত্তরবঙ্গ জুড়ে নির্বাচনী প্রচার করবেন তিনি। ১৫ এপ্রিল ইসলামপুরে একটি নির্বাচনী জনসভা করার কথা রয়েছে। সেই সভার পর শিলিগুড়ি ও চালসায় পরপর দুটি রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ এপ্রিল তাঁর কর্মসূচি রয়েছে কোচবিহার জেলার একাধিক এলাকায়। মাথাভাঙ্গা, দিনহাটা ও আলিপুরদুয়ারে নির্বাচনী সভা করার কথা রয়েছে তাঁর।পরের দিন, অর্থাৎ ১৭ এপ্রিল ফের কোচবিহারে জনসভা করবেন তিনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News