Thursday, July 2, 2026
HomeScrollবাংলাদেশে আটকে ভারতীয় মেডিক্যাল পড়ুয়ারা জরুরি হস্তক্ষেপের দাবিতে মোদীকে চিঠি
Bangladesh

বাংলাদেশে আটকে ভারতীয় মেডিক্যাল পড়ুয়ারা জরুরি হস্তক্ষেপের দাবিতে মোদীকে চিঠি

সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী অবিলম্বে জরুরি হস্তক্ষেপ করুন, আবেদন AIMSA-এর

নয়াদিল্লি: হিংসা-অশান্তির আগুনে জ্বলছে ওপার বাংলা। বিধ্বস্ত বাংলাদেশে (Bangladesh) আটকে ভারতের বহু মেডিক্যাল পড়ুয়া। তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখল সর্বভারতীয় মেডিক্যাল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া মেডিক্যাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AIMSA)। চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে তাদের আবেদন ওই পড়ুয়াদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী অবিলম্বে জরুরি হস্তক্ষেপ করুন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে পাঠানো চিঠিতে AIMSA জানিয়েছে, বাংলাদেশে থাকা ভারতীয় মেডিক্যাল পড়ুয়া এবং তাঁদের পরিবারের কাছ থেকে তারা একের পর এক “গুরুতর ও আতঙ্কজনক বার্তা” পাচ্ছে। সংগঠনের দাবি, বর্তমান পরিস্থিতিতে বহু পড়ুয়াকে নিরাপদ নয় ও চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। সেখানে থাকা পড়ুয়াদের মধ্যে ভয়, উৎকণ্ঠা ও মানসিক উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে আমরা মেডিক্যাল পড়ুয়াদের নিরাপত্তা, সুস্থতারর জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অবিলম্বে জরুরি হস্তক্ষেপ কামনা করছি। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, পড়ুয়াদের নিরাপত্তা এই মুহূর্তে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পাশাপাশি সরকারের উদ্দেশে ওই সংগঠনের তরফে জানানো হয়েছে, যাঁরা বিদেশে ডাক্তারি পড়তে যান, তাঁদের প্রত্যাশা থাকে বিপদের সময়ে ভারত সরকার তাঁদের পাশে দাঁড়াবে এবং প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। AIMSA প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে, তিনি যেন বিদেশমন্ত্রী এবং বাংলাদেশের ভারতীয় দূতাবাস ও অন্যান্য মিশনের সঙ্গে সমন্বয় রেখে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করেন।

আরও পড়ুন: পাল্টা চাপ দিতে নয়াদিল্লির ভিসা কেন্দ্র বন্ধ করে দিল বাংলাদেশ

এছাড়াও, ঢাকায় ভারতীয় দূতাবাস সহায়তা আরও জোরদার করার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে পড়ুয়া ও তাঁদের পরিবারের সঙ্গে নিয়মিত, স্পষ্ট ও স্বচ্ছ যোগাযোগ বজায় রাখার ওপর জোর দিয়েছে AIMSA – যাতে গুজব, বিভ্রান্তি ও অযথা আতঙ্ক ছড়িয়ে না পড়ে।উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে হিংসা চরম আকার নিয়েছে বাংলাদেশে।গুলিবিদ্ধ হওয়ার পর হাদিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। গত ১৮ ডিসেম্বর সেখানেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পর উত্তাল হয়ে ওঠে গোটা বাংলাদেশ। একের পর এক সংবাদপত্রের অফিস ভাঙচুর, ছায়ানটে হামলার পাশাপাশি দেশের নানা প্রান্তে খুনের ঘটনা সামনে আসে। নৃশংসভাবে হত্যা করা হয় সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসকে। মাত্রাছাড়া আকার নিয়েছে মৌলবাদের কবলে চলে যাওয়া বাংলাদেশের ভারত বিদ্বেষ। তাঁর সমর্থকেরা রাস্তায় নেমে ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ জানান। পরিস্থিতির গুরুত্ব বুঝে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস, ২০ ডিসেম্বর জাতীয় শোক দিবস ঘোষণাও করে। এই পরিস্থিতিতে সেখানে থাকা ভারতীয় মেডিক্যাল পড়ুয়াদের সাহায্যে মোদিকে চিঠি লিখল AIMSA।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO