Saturday, March 14, 2026
Homeফেসবুকে 'পাকিস্তান জিন্দাবাদ' পোস্ট, জামিনের আবেদন খারিজ এলাহাবাদ হাইকোর্টে

ফেসবুকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ পোস্ট, জামিনের আবেদন খারিজ এলাহাবাদ হাইকোর্টে

ওয়েবডেস্ক- ফেসবুকে (Face Book) ‘পাকিস্তান জিন্দাবাদ’ (Pakistan Zindabad) পোস্ট করায় ৬২ বছরের অভিযুক্তের জামিনের আবেদন দৃষ্টান্তমূলকভাবে খারিজ (Bail Regects) এলাহাবাদ হাইকোর্টে (Allahabad High Court) 

অভিযুক্ত আনসার আহমেদ সিদ্দিকীর ওই পোস্ট সংবিধানের প্রতি অসম্মানজনক এবং দেশের অখণ্ডতার প্রতি চ্যালেঞ্জ স্বরূপ বলে অভিমত বিচারপতি সিদ্ধার্থের। ভারত বিরোধী মনোভাবের এমন ঘটনা উদ্বেগজনক ভাবে বেড়ে চলেছে। বিচার বিভাগীয় সহনশীলতা তার জন্য দায়ী। অভিমত বিচারপতির।

অভিযুক্ত সিনিয়র সিটিজেন। বয়স অনুযায়ী তিনি স্বাধীন ভারতে জন্মেছেন। দায়িত্বজ্ঞানহীন এবং জাতীয়তা বিরোধী এমন আচরণের জন্য তিনি সংবিধানের মৌলিক অধিকার অনুযায়ী কোনরকম সুরক্ষা পাওয়ার যোগ্য নন।

সংবিধানের আর্টিকেল 51A(a) অনুযায়ী সংবিধান মেনে চলা এবং তার প্রতিটি ধ্যানধারণা ও প্রতিষ্ঠানকে সম্মান দেখানো ছাড়াও জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের মর্যাদা রক্ষার সঙ্গে দেশের অখন্ডতা, একতার নীতি অনুসরণ করে চলা প্রত্যেক নাগরিকের কর্তব্য। মন্তব্য বিচারপতির।

আরও পড়ুন- পুরীর রথযাত্রায় পদপিষ্টের ঘটনা, আহত প্রায় ৬০০

জিহাদ প্রচারের পাশাপাশি পাকিস্তান জিন্দাবাদ উল্লেখ করে অভিযুক্ত তার সম্প্রদায়ের মানুষজনকে পাকিস্তানি ভাইদের সমর্থন করার জন্য আহ্বান জানান। পহেলগামে জঙ্গি হামলার ভিডিও ছবি পোস্ট করে এমন মন্তব্য যে ব্যক্তি করে, সে নিশ্চিতভাবে জঙ্গিদের সমর্থন করছে। সওয়াল সরকারি আইনজীবীর। জামিনের আবেদন খারিজ করে নিম্ন আদালতকে দ্রুত এই মামলার নিষ্পত্তি করার নির্দেশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, শ্রীনগরে ২৬ জন নিরীহ ব্যক্তির হত্যাকাণ্ডের পর ভিডিওটি পোস্ট করা হয়েছে এবং তাই এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে আবেদনকারী ধর্মীয় কারণেও সন্ত্রাসীদের কর্মকাণ্ডকে সমর্থন করেন।

একক বেঞ্চের বিচারপতি জানিয়েছেন, এই ধরনের অপরাধ সংঘটন এই দেশে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে উঠছে, কারণ আদালতগুলি দেশবিরোধী মনোভাবসম্পন্ন ব্যক্তিদের এই ধরনের কাজের প্রতি উদার এবং সহনশীল। এই পর্যায়ে আবেদনকারীকে জামিনে মুক্ত করার জন্য এটি উপযুক্ত মামলা নয়।

দেখুন আরও খবর-

 

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked