Thursday, April 9, 2026
HomeScrollনির্বাচন কমিশনের নির্দেশ অমান্যের অভিযোগ উঠল BLO-র বিরুদ্ধে!
SIR

নির্বাচন কমিশনের নির্দেশ অমান্যের অভিযোগ উঠল BLO-র বিরুদ্ধে!

এমনই অভিযোগ তোলা হল বৃদ্ধার পরিবারের তরফে

পানিহাটি: নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশ অমান্যের অভিযোগ উঠল পানিহাটীতে (Panihati)। গুরুতর অসুস্থ এক প্রবীণ বৃদ্ধাকে তাঁর আবাসনে গিয়ে শুনানি করতে নারাজ স্থানীয় বিএলও (BLO)! এমনই অভিযোগ তোলা হল বৃদ্ধার পরিবারের তরফে।

ঘটনাটি পানিহাটি (Panihati) পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের সোদপুর কাঠগোলা এলাকার। ওই এলাকার চারতলা একটি আবাসনে বসবাস করেন ৭৯ বছরের অলকা মিত্র। তাঁর সঙ্গে থাকেন একমাত্র ছেলে সব্যসাচী মিত্র। জানা গিয়েছে, অলকা মিত্রের আরেক ছেলে ভর্তি নেশামুক্তি কেন্দ্রে।

আরও খবর : লাখো ভক্তের ঢল গঙ্গাসাগরে, ভিড় সামলাতে ড্রোন-নজরদারি

পরিবার সূত্রে খবর, ২০২১ সালে অলকা মিত্রের কোমরে অস্ত্রোপচার হয়। সেখানে রড বসানো হয়। সেই থেকেই তিনি ঠিকভাবে হাঁটাচলা করতে পারেন না। এমন শারীরিক অবস্থার মধ্যেই এসআইআর (SIR) শুনানির নোটিস পৌঁছয় তাঁর ঠিকানায়। নোটিসে সমস্ত নথিপত্র নিয়ে নির্ধারিত শুনানি কেন্দ্রে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সমস্যা হল, অলকা মিত্র যে চারতলা আবাসনে থাকেন সেখানে কোনও লিফট নেই। এই পরিস্থিতিতে তাঁকে নামিয়ে শুনানি কেন্দ্রে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব বলে জানানো পরিবারের তরফে। বিষয়টি জানিয়ে অলকা মিত্রের ছেলে সব্যসাচী মিত্র স্থানীয় বিএলও অমিত সাহার কাছে আবেদন করেন, যাতে তাঁর মায়ের অসুস্থতার কথা বিবেচনা করে আবাসনে গিয়েই শুনানি করা হয়।

অভিযোগ, সেই অনুরোধ সরাসরি খারিজ করে দেন বিএলও (BLO)। তাঁর সাফ বক্তব্য ছিল, শুনানি কেন্দ্রেই তাঁর মাকে নিয়ে আসতে হবে। এই ঘটনায় চরম অসহায় অবস্থায় পড়েছে মিত্র পরিবার। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী অসুস্থ ও অক্ষম ভোটারদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানির সুযোগ থাকার কথা থাকলেও, তা মানা হয়নি বলেই অভিযোগ পরিবারের। এদিকে বিষয়টি জানার পর পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলার প্রদীপ বড়ুয়া।

দেখুনি অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto