HomeScrollসরস্বতী পুজোয় সতর্কতা, বাঙালির প্রেমদিবসে ভালোবাসায় ভাসবে এই রাশিরা
Saraswati Puja Horoscope

সরস্বতী পুজোয় সতর্কতা, বাঙালির প্রেমদিবসে ভালোবাসায় ভাসবে এই রাশিরা

কাদের ভালো কাটবে বাঙালির ভালোবাসার দিন?

ওয়েব ডেস্ক: সরস্বতী পুজো (Saraswati 2026) মানেই বিদ্যার আর ভালোবাসার মিলন। বাঙালির প্রেমদিবসে কার জীবনে আনন্দ, আবার কার জন্য প্রয়োজন একটু বাড়তি সতর্কতা—জানুন আজকের রাশিফলে (Rashifal)।

মেষ: পরিবার ও প্রিয়জনের প্রতি কৃতজ্ঞতা বাড়বে। প্রেমের প্রকাশে সৃজনশীল হবেন। কর্মক্ষেত্রে স্বীকৃতি মিললেও পরিশ্রম বেশি। স্বাস্থ্য ভালো থাকবে।

বৃষ: দিনের শুরুতে মানসিক চাপ থাকলেও সন্ধ্যার পর পরিস্থিতি বদলাবে। প্রেমিক-প্রেমিকার সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। ধৈর্য জরুরি।

আরও পড়ুন:  শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি

মিথুন: ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপে অস্বস্তি হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান। প্রেমের ঝামেলা মিটিয়ে নিলে দিন আপনার পক্ষেই।

কর্কট: কর্মক্ষেত্রে কঠোর মনোভাব সমস্যা তৈরি করতে পারে। সংবেদনশীলতা নিয়ন্ত্রণে রাখুন। ইতিবাচক দৃষ্টিভঙ্গি সাফল্য আনবে।

সিংহ: কাজের চাপ বাড়তে পারে। আপস করলে পরিস্থিতি সহজ হবে। স্বাস্থ্য নিয়ে অবহেলা নয়—শান্তভাবে কাজ করাই শ্রেয়।

কন্যা: সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবুন। প্রেমে মতবিরোধ হতে পারে। বিকেলে নিজের জন্য সময় বের করলে মন ভালো থাকবে।

তুলা: সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ জরুরি। আর্থিক দিক মাঝারি হলেও দিনের শেষে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত লাভ দিতে পারে।

বৃশ্চিক: রোম্যান্টিক মেজাজে প্রিয়জনের সঙ্গে সময় কাটবে। কর্মক্ষেত্রে প্রথমার্ধে বাধা, দ্বিতীয়ার্ধে সাফল্য।

ধনু: প্রেম ও পরিবারে সময় কাটানোর দিন। বিলাসিতায় খরচ বাড়তে পারে, সঞ্চয়ের কথা ভাবুন।

মকর: প্রেমের নতুন সূচনা হতে পারে। আর্থিক লাভের যোগ। কেরিয়ারে বড় সিদ্ধান্ত আজ এড়িয়ে চলাই ভালো।

কুম্ভ: ভালোবাসা ও বন্ধুত্বে ভরপুর দিন। কর্মক্ষেত্রে প্রশংসা মিলবে। মানসিক চাপ কাটবে।

মীন: সম্পর্কের ক্ষেত্রে আপস জরুরি। দিনের শুরু নেতিবাচক হলেও নিজের চেষ্টায় ঘুরে দাঁড়াবেন।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন

[youtube-feed feed=1]
Read More

Latest News