Homeখেলাফের ড্র ম্যান ইউয়ের, পাঁচ গোল দিল হালান্ডের ম্যান সিটি
Premier League

ফের ড্র ম্যান ইউয়ের, পাঁচ গোল দিল হালান্ডের ম্যান সিটি

লিগে পাঁচ ম্যাচ খেলে মাত্র একটাই জিতেছে ক্যারিকের ম্যান ইউ। তাঁর উপর এবার চাপ বাড়তে শুরু করেছে

ওয়েব ডেস্ক: নাগাড়ে খারাপ পারফরম্যান্স চলছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Man Utd)। রবিবার প্রিমিয়ার লিগে (Premier League) ফুলহ্যামের বিরুদ্ধে ১-১ ড্র করল মাইকেল ক্যারিকের দল। একই শহরের অন্য দল ম্যাঞ্চেস্টার সিটির (Man City) জয়রথ ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। সান্ডারল্যান্ডকে ৫-৩ গোলে হারাল তারা। লিগ টেবিলে তারাই এখন শীর্ষে। শনিবার ব্রাইটনের কাছে হেরে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল।

লিগে পাঁচ ম্যাচ খেলে মাত্র একটাই জিতেছে ক্যারিকের ম্যান ইউ। তাঁর উপর এবার চাপ বাড়তে শুরু করেছে। চাপ বাড়ার একটা বড় কারণ কারাবাও কাপের প্রথম রাউন্ড থেকে বিদায়। আগের সপ্তাহের মাঝামাঝি দুই গোলে এগিয়ে যাওয়ার পর ব্রাইটনের কাছে তিন গোল খেয়েছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাব। প্রিমিয়ার লিগেও পারফরম্যান্সের তেমন উন্নতি হয়নি।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া এ সিরিজের আগে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের, কোচের দায়িত্বে এলেন এল বালাজি

রবিবার লিসান্দ্রো মার্তিনেজের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। ম্যাচের তখন ৬৩ মিনিট। এরপর আক্রমণে চাপ বাড়ান ব্রুনো ফার্নান্ডেজরা। অবশেষে ৮৯ মিনিটে গোল শোধ করেন ম্যাথায়াস কুনহা। যদিও তার জন্য ভাগ্যকে ধন্যবাদ দিতে পারেন তিনি। তাঁর শট ফুলহ্যাম ডিফেন্ডারের পায়ে লেগে দিশা পরিবর্তন করে গোলে ঢোকে। অবশ্য, প্রথমার্ধে তাঁর একটি শট বারে লেগে ফিরে এসেছিল।

এদিকে সান্ডারল্যান্ডকে পাঁচ গোল দিলেন এর্লিং হালান্ডরা। চেলসি থেকে আসা এনজো ফার্নান্ডেজ ন’ মিনিটে প্রথম গোল দেন। এরপর রায়ান চার্কি একটি, আন্তোইন সেমেনিয়ো দুটি এবং হালান্ড একটি গোল করেন। তবে লড়াই করেছে সান্ডারল্যান। তাদের স্ট্রাইকার ব্রায়ান ব্রবি হ্যাটট্রিক করেছেন। অবশ্য তাতে দলের হার আটকাতে পারেননি।

[youtube-feed feed=1]
Read More

Latest News