Friday, March 13, 2026
HomeScroll‘আমাদের পাড়া, আমাদের সমাধানে’র সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী

‘আমাদের পাড়া, আমাদের সমাধানে’র সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী

২৬ দিনে ১ কোটিরও বেশি মানুষের যোগদান

কলকাতা: মাত্র ২৬ দিনেই ১ কোটিরও বেশি মানুষ রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে অংশ নিয়েছেন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সেই তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, এই সাফল্য বাংলার মানুষের ভরসা ও আস্থার প্রতিফলন।

মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্যজুড়ে আয়োজিত প্রায় ১৪,৫০০টি শিবিরে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থেকেছেন এবং তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আবেদন করেছেন। এই উদ্যোগের মাধ্যমে সরাসরি মানুষের পাশে পৌঁছে যাচ্ছে সরকার—এটিই এই প্রকল্পের সবচেয়ে বড় সাফল্য বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: বাংলার শিল্পীদের হাতেই তৈরি হচ্ছে ভিনরাজ্যের দুর্গার গহনা

জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, তাঁদের নিরলস প্রচেষ্টা ছাড়া এত বড় কর্মসূচি সফল করা সম্ভব হতো না। একইসঙ্গে তিনি বাংলার প্রতিটি নাগরিককেও ধন্যবাদ জানান, যাঁরা সরকারের ওপর আস্থা রেখে সমস্যার সমাধানের জন্য এই শিবিরে হাজির হয়েছেন।

মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সরকারি পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে দিতে তাঁর সরকার বদ্ধপরিকর। সমস্যার দ্রুত সমাধান ও মানুষের স্বার্থে কাজ করা অব্যাহত থাকবে। “মা-মাটি-মানুষের সরকার সবসময় আপনাদের পাশে আছে ও থাকবে”—বলেই বার্তা দিলেন তিনি।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel