Wednesday, May 13, 2026
HomeScrollআসন্ন নির্বাচনে একাই লড়বে কংগ্রেস! সিদ্ধান্ত এআইসিসি-র বৈঠকে
Congress

আসন্ন নির্বাচনে একাই লড়বে কংগ্রেস! সিদ্ধান্ত এআইসিসি-র বৈঠকে

পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনে একাই লড়তে চলেছে কংগ্রেস!

ওয়েব ডেস্ক : আর বাকি মাত্র কয়েক মাস। তার পরেই বিধানসভা বির্বাচন (West Bengal Assembly Election 2026) শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে। কিন্তু, আসন্ন এই নির্বাচনে একাই লড়তে চলেছে কংগ্রেস। এদিন দিল্লিতে এআইসিসি (AICC) নেতৃত্বের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

এদিন এআইসিসি-র উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৈঠকে প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী সহ প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এ বিষয়ে নিজেদের বক্তব্য জানিয়েছেন। সূত্রের খবর, এর পরেই কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, রাজ্যের নেতারা যেমন চান, তার বাইরে অন্য কিছু করার জন্য হস্তক্ষেপ করবে না হাইকম্যান্ড।

আরও খবর : বাজেটে বিরাট ঘোষণা! ‘যুব সাথী’ প্রকল্পে বেকার যুবকদের মাসে ১৫০০ টাকা

মূলত, লোকসভা নির্বাচনের পরে রাজ্যের ৬টি উপনির্বাচনে একাই লড়েছিল কংগ্রেস। পরে কালীগঞ্জে উপনির্বাচন নিয়ে কংগ্রেস ও বামেদের মধ্যে সমঝোতা হয়েছিল। তবে এ নিয়ে প্রদেশ কংগ্রেস (Congress) নেতৃত্বের মধ্যে নানা অসন্তোষ ছিল। সূত্রের খবর, এদিন কংগ্রেস সভাপতি শুভঙ্কর এবং এআইসিসি-র সিনিয়র নির্বাচনী পর্যবেক্ষক সুদীপ রায়বর্মণ ২৯৪ আসনেই লড়ার কথা জানিয়েছেন। তবে এই বৈঠকে ওয়ার্কিং কমিটির আর এক সদস্য অধীর চৌধুরী বামেদের হাত ধরার কথা জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আসন্ন বঙ্গ বিধানসভা নির্বাচনে একা লড়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেস।

বৈঠকের পর এআইসিসি-র সাধারণ সম্পাদক ও রাজ্যে দলের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর বলেছেন, বৈঠকে সব কংগ্রেস নেতাই তাঁদের কথা বলেছেন। কংগ্রেস বাংলার কোনও দলের সঙ্গে জোটে যেতে রাজি নয়। কংগ্রেস ২৯৪টি আসনেই লড়তে চায়।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto