Thursday, March 19, 2026
HomeScrollআমেরিকায় গ্রিন কার্ডের ইন্টারভিউতে গিয়ে গ্রেফতার হচ্ছেন দম্পত্তিরা!
America

আমেরিকায় গ্রিন কার্ডের ইন্টারভিউতে গিয়ে গ্রেফতার হচ্ছেন দম্পত্তিরা!

ইন্টারভিউ চলাকালীন গ্রেফতার করা হয় বেশ কিছু আবেদনকারীকে!

ওয়েব ডেস্ক : দ্বিতীয়বার মার্কিন মসনদে বসার পরেই অভিবাসন নিয়ে কড়া অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বহু অভিবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাঁর সরকার। এসবের মাঝেই সামনে এল চাঞ্চল্যকর ঘটনা। গ্রীন কার্ডের (Green Card) ইন্টারভিউ চলাকালীন গ্রেফতার (Arrest) করা হল বেশ কিছু আবেদনকারীকে! মার্কিন সংবাদমাধ্যমের দাবি গত সপ্তাহ ধরেই এমন ঘটনা চলছে।

সূত্রের খবর, গ্রিন কার্ড (Green Card) ইন্টারভিউয়ের জন্য বহু দম্পত্তি আধিকারিকদের কাছে গিয়েছিলেন। তাঁদের মধ্যে কারোর স্বামী বা কারোর স্ত্রী মার্কিন নাগরিক। তবে ইন্টারভিউর পরেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় দম্পত্তিদের আইনজীবীরা জানিয়েছেন, গ্রিন কার্ডের জন্য নিয়ম অনুযায়ী সবরকমের পদক্ষেপ করা হয়েছে। এমনকি ফিও জমা দেওয়া হয়েছে। কিন্তু তা সত্বেও মার্কিন নাগরিকদের বিদেশি স্বামী বা স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

আরও খবর : আত্মনির্ভর ভারত, এবার রাফালের HAMMAR তৈরি হবে দেশেই

জানা যাচ্ছে, আমেরিকার (America) বেশ কিছু শহরে এমন ঘটনা ঘটছে। সান ডিয়োগো (San Diego) থেকেই বেশ কয়েকজন দম্পতির ক্ষেত্রে এমন গ্রেফতারির ঘটনা ঘটেছে বলে খবর। আধিকারিকরা দাবি করছেন, ভিসার মেয়াদ অতিক্রম করার কারণেই গ্রেফতার করা হয়েছে। তবে মার্কিন নাগরিকদের বিদেশি স্বামী বা স্ত্রীরা দাবি করেছেন, তাঁরা মার্কিন নাগরিক হওয়ার শেষ ধাপে পৌঁছে গিয়েছিলেন। এমনকি তাঁদের বিরুদ্ধে কোনও রকমের অপরাধেরও রেকর্ড নেই। কিন্তু তা সত্বেও তাঁদেরকে গ্রেফতার করা হচ্ছে।

এই ঘটনার ফলে মার্কিন মুলুকে বসবাসকারী ভারতীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিকে মার্কিন মুলুকে অভিবাসন পাওয়া নিয়ে খুব কম রাস্তায় বেঁচে রয়েছে ভারতীয়দের কাছে। তার মাঝে এমন ঘটনা সমনে আসছে। যা বেশ উদ্বেগের সৃষ্টি করেছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor