Thursday, August 13, 2026
HomeScrollকালো মেয়েদের অপছন্দ ছিল ডোনাল্ড ট্রাম্পের, এপস্টিন ফাইলে চাঞ্চল্যকর তথ্য
Epstein Files

কালো মেয়েদের অপছন্দ ছিল ডোনাল্ড ট্রাম্পের, এপস্টিন ফাইলে চাঞ্চল্যকর তথ্য

বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যদের অপরাধকাণ্ডের ফিরিস্তিও রয়েছে এই ফাইলে

ওয়েব ডেস্ক: কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ঘিরে বহু প্রতীক্ষিত নথি প্রকাশ করতে শুরু করেছে মার্কিন বিচার দফতর। ‘এপস্টিন ফাইলস’ (Epstein Files) ঘিরে তোলপাড় বিশ্ব। এই নথিতে খ্যাতনামা রাজনীতিক, ধনকুবের এবং এমনকি বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যদের অপরাধকাণ্ডের ফিরিস্তিও। এই ফাইলগুলিতে নাম রয়েছে ইলন মাস্ক, বিল গেটস, নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানির মা তথা চিত্রপরিচালক মীরা নায়ারের। নতুন প্রকাশ করা নথিগুলোতে ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে কয়েক শত বার। ট্রাম্পের সাথে এপস্টিনের বন্ধুত্ব ছিল। তবে তিনি বলেছেন সেটি চুকে গেছে বহু বছর আগেই এবং তার যৌন অপরাধ বিষয়েও তার কিছু জানা ছিলো না বলে দাবি করেছেন ট্রাম্প।

আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত যৌন অপরাধীদের একজন হিসেবে পরিচিত জেফরি এপস্টেইন ছিলেন একজন বিনিয়োগকারী। বিবিসির তথ্যমতে, যৌন ব্যবসার উদ্দেশ্যে মানব পাচারের অভিযোগে কারাবন্দী হয়ে বিচার শুরুর অপেক্ষায় ছিলেন জেফরি। কিন্তু গ্রেফতারের মাত্র কয়েক দিন পরেই ২০১৯ সালের ১০ আগস্ট কারাগারে মৃত্যুবরণ করেন জেফরি। আমেরিকার বিচার দফতর এপস্টিন ফাইলের ৩০ লক্ষ পাতা প্রকাশ্যে এনেছে। তার মধ্যে রয়েছে ২০০০ ভিডিয়ো। ১ লক্ষ ৮০ হাজার ছবি। এর আগে প্রকাশিত ফাইলগুলোয় এপস্টাইনের সঙ্গেই দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে। প্রসঙ্গত, এপস্টিনের সঙ্গে বন্ধুত্বের কথা অস্বীকার করেননি ট্রাম্প। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে গত নভেম্বরে এপস্টিন সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন: কোন শর্তাবলীতে চূড়ান্ত ভারত-আমেরিকার বাণিজ্যচুক্তি?

নথিতে বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও উঠে এসেছে। একটি মামলার নথিতে দাবি করা হয়েছে যে, ১৯৯০ এর দশকে ফ্লোরিডার মার-এ-লাগো রিসর্টে এপস্টিন এক ১৪ বছরের কিশোরীকে ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তবে নথিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, কিশোরী ট্রাম্পের বিরুদ্ধে কোনও রকম নির্যাতনের অভিযোগ দেননি। এমনকি ট্রাম্প সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে আরও একটি ইমেলে দাবি করা হয়েছে, ট্রাম্প ১৯৯৩ থেকে ১৯৯৬ সালের মধ্যে অন্তত আটবার এপস্টিনের ব্যক্তিগত বিমানে সফর করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিরুদ্ধে ১৯৭০ এর দশক থেকে অন্তত ২৫ জন মহিলাকে ধর্ষণ, যৌন নিপীড়ন এবং যৌন হয়রানির অভিযোগ রয়েছে, যার মধ্যে সম্মতিহীন চুম্বন করার অভিযোগ রয়েছে।জানা গিয়েছে, এই ফাইলে এক জায়গায় ট্রাম্পের কথা। মেলে লেখা হয়েছে, কখনই যেন কালো নাবালিকাকে নিয়ে যাওয়া না হয়।কারণ ডোনাল্ড ট্রাম্প কালো নাবালিকা পছন্দ করে না। যদিও হোয়াইট হাউস জানিয়েছে, এই নথির কিছু অংশ অসত্য আর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

নতুন ফাইলগুলোতে উঠে এসেছে ইলন মাস্ক ও বিল গেটসের মতো হেভিওয়েট ব্যক্তিদের নাম। সেই তালিকায় নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মা প্রখ্যাত চিত্রপরিচালক মীরা নায়ারের নামও পাওয়া গেছে। তবে সবচেয়ে বেশি চমক সৃষ্টি করেছে অনুরাগ কাশ্যপের উপস্থিতি। প্রকাশিত ইমেলে তাকে ‘বলিউড গাই’ হিসেবে সম্বোধন করা হয়েছে।নথিতে থাকা ইমেলগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, এপস্টিনের কিউবা সফরসহ বিভিন্ন স্থানে ভ্রমণের পরিকল্পনার আলাপচারিতায় অনুরাগের নাম উল্লেখ রয়েছে। এই তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামের উল্লেখ রয়েছে বলেও একাধিক সূত্রে দাবি করা হয়। একটি ই-মেলে নরেন্দ্র মোদি হিসাবে যে নামের উল্লেখ রয়েছে, সেখানে তাঁকে ভারতের প্রধানমন্ত্রী হিসাবেই উল্লেখ করা হয়েছে। যদিও ভারতের বিদেশমন্ত্রকের তরফে এমন যোগাযোগের কোনওরকম সম্ভাবনা খারিজ করা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor