Friday, March 13, 2026
HomeScrollপ্রতিষ্ঠিত সন্তান, একা বাবা-মা! বৃদ্ধাশ্রমেই সুখ? প্রশ্ন তুলছে তমলুকের এই ক্লাব
Tamluk News

প্রতিষ্ঠিত সন্তান, একা বাবা-মা! বৃদ্ধাশ্রমেই সুখ? প্রশ্ন তুলছে তমলুকের এই ক্লাব

মানবিক বার্তাই শিল্পীর হাত ধরে ফুটে উঠেছে এই প্যান্ডেলে

তমলুক: এবছর তমলুকের (Tamluk) ফ্রেন্ডস মেক টু ফ্রেন্ডস ক্লাবের কালীপুজো (Kali Puja 2025) পা দিল ১৭ বছরে। প্রায় ৮ লক্ষ টাকা বাজেটের এই পুজোর এবারের থিম ‘ঋণ’। সমাজের এক করুণ বাস্তবতাকেই তুলে ধরা হয়েছে মণ্ডপে। যেখানে দেখা গিয়েছে, সন্তানরা প্রতিষ্ঠিত হওয়ার পর ভুলে যায় সেই বাবা-মাকে, যাঁদের ত্যাগ-তিতিক্ষার ঋণে বড় হয়েছে তারা। শেষমেশ বৃদ্ধাশ্রমই হয়ে ওঠে তাঁদের শেষ আশ্রয়। এই মানবিক বার্তাই শিল্পীর হাত ধরে ফুটে উঠেছে প্যান্ডেলে। চিন্তার খোরাক জোগাতে, আর মনে করিয়ে দিতে যে, বাবা-মায়ের প্রতি ভালোবাসা ও যত্নই জীবনের আসল ধর্ম।

আরও পড়ুন: ফের নিম্নচাপের জের! ভিজবে বহু জেলা

উল্লেখ্য, জীবনের শেষ বেলায় সেই বাবা-মাকে ঠাঁই নিতে হয় বৃদ্ধাশ্রমে। এই হৃদয়বিদারক চিত্রই মণ্ডপে জীবন্ত করে তুলেছেন শিল্পী। মণ্ডপের প্রতিটি দৃশ্য যেন দর্শকদের মনে প্রশ্ন তোলে, আমরা কি সত্যিই বাবা-মায়ের প্রতি আমাদের কর্তব্য পালন করছি? থিমের মধ্য দিয়ে সমাজে মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের বার্তা দিতে চায় ক্লাব কর্তৃপক্ষ। এই পুজোর মূল উদ্দেশ্য মানুষকে ভাবতে শেখানো, বাবা-মায়ের ভালোবাসার ঋণ কোনো দিন শোধ করা যায় না।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel