ওয়েবডেস্ক- ২০২৬ (2026 ) সাল আসার সঙ্গে সঙ্গেই বছর তার নিজস্ব নিয়মে গড়িয়ে চলেছে। আর কয়েকদিন পরেই মার্চ মাস। জ্যোতিষশাস্ত্র (ASTROLOGY) অনুসারে এই মাসটি বিশেষ হয়ে উঠবে বেশ কয়েকটি রাশিদের কাছে। জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতিকে একটি শুভ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, তাই দেবগুরুর সরাসরি চলাচলে এই রাশিগুলির সমৃদ্ধি হবে, ইতিবাচক পরিবর্তন আসবে জীবনে।
সিংহ রাশি– শুভ সময় আসবে। বিশেষ করে কেরিয়ারে উন্নতি। আর্থিক অনিশ্চয়তা মিটবে। ভাগ্যপতি আপনার সাথ দেবে।
কন্যা রাশি- ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে, এই জাতক-জাতিকাদের জীবনে। কমবে আর্থিক উদ্বেগ, কোনও দীর্ঘকালীন রোগ থেকে চিরতরে মুক্তি। জীবনের একটি দিশা খুঁজে পাবেন।
আরও পড়ুন- মেষে সম্পর্কের সুখ, তুলায় টানাটানি! শনিবার কার ভাগ্যে কী লিখল গ্রহরা?
তুলা রাশি- কঠোর পরিশ্রমের ফল পাবেন। আর্থিক উন্নতি। যারা চাকরি খুঁজছিলেন তাদের ইচ্ছেপূরণ হবে। ব্যবসায়ীদের সময় ভালো যাবে।
মীন রাশি- ভালো সময় আসছে। ভ্রমণের সম্ভাবনা। অসমাপ্ত কাজগুলি ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পাবে। কেরিয়ারে টেনশন মুক্তি। বেতন বাড়বে।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।







